| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বিশ্ব চ্যাম্পিয়ন টপিকে এগিয়ে গেল ডেনমার্ক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৬ ১০:২৭:১৯
বিশ্ব চ্যাম্পিয়ন টপিকে  এগিয়ে গেল ডেনমার্ক

গত জুনে উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে ফ্রান্সের মাঠে গিয়ে তাদের ২-১ গোলে হারিয়ে এসেছিল ডেনিশরা। এবার নিজেদের ঘরের মাঠে ২-০ গোলে জিতলো তারা।

রোববার রাতে চলতি নেশনস লিগে গ্রুপের শেষ ম্যাচ জিতেও অবশ্য লাভ হয়নি ডেনমার্কের। মাত্র এক পয়েন্টের জন্য দুই নম্বরে থেকে শেষ করলো তারা। ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই গ্রুপ থেকে নেশনস লিগের ফাইনালসে খেলবে ক্রোয়েশিয়া।

অন্যদিকে ডেনমার্কের কাছে হেরে যাওয়া ফ্রান্স কোনোমতে ৫ পয়েন্ট নিয়ে নেশনস লিগে নিজেদের জায়গা বাঁচিয়ে রেখেছে। শেষ দিন অস্ট্রিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। এই ম্যাচে অস্ট্রিয়া জিতলে ৭ পয়েন্ট নিয়ে টপকে যেতো ফ্রান্সকে। সেক্ষেত্রে নিচের স্তরে নেমে যেতে হতো বিশ্ব চ্যাম্পিয়নদের।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে এ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচটিতে দুই দলই লড়েছে সমানে সমান। গোলের জন্য লক্ষ্য বরাবর সমান সাতটি শটই করে দুই দল। কিন্তু প্রথমার্ধে ছয় মিনিটের ব্যবধানে ডেনমার্ক পেয়ে যায় দুই গোল। ফ্রান্স করতে পারেনি একটিও।

ম্যাচের ৩৩ মিনিটে ক্যাসপার ওলবার্গ করেন প্রথম গোল। পরে ৩৯ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান আন্দ্রেস স্কভ ওলসেন। ম্যাচের দুই অর্ধেই দারুণ কিছু সুযোগ পাওয়া কাইলিয়ান এমবাপে, অ্যান্টনিও গ্রিজম্যানরা হতাশ করলে সহজ হয় ডেনমার্কের জয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...