| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

২০০৭-২০২২ ভারতীয় দলের গড় বয়স বেড়েছে ৭ বছর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৫ ১৯:২৯:৪২
২০০৭-২০২২ ভারতীয় দলের গড় বয়স বেড়েছে ৭ বছর

২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে সেই চিত্র দেখাও গিয়েছিল। তবে বর্তমানে এসে তরুণ নয় বরং অভিজ্ঞতায় ঝুঁকেছে দলটি।

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০০৭ সালের বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের গড় বয়স ছিল ২৩ বছর ৬ মাস। যা ২০২২ সালের বিশ্বকাপে বেড়ে দাঁড়িয়েছে ৩০ বছর ৪ মাসে। অর্থাৎ, ১৫ বছরের ব্যবধানে ভারতের তরুণ দলটি অভিজ্ঞতার ভিড়ে তাদের ঘোষিত স্কোয়াডে গড় বয়স বাড়িয়েছে প্রায় ৬ বছর ১০ মাস।

২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার ছিলেন অজিত আগারকার। সেই সময় এই ক্রিকেটারের বয়স ছিল ২৯ বছর। এরপরের নাম বিরেন্দর শেবাগ, তখন এই হার্ডহিটারের বয়স ছিল ২৮ বছর। হরভাজন সিং (২৭ বছর) এবং অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ছিলেন ২৬ বছর বয়সী।

দলের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার ছিলেন ১৮ বছর বয়সী পিজুস চাওলা। ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও ছিলেন সেই দলে। তবে বয়স ছুঁয়েছিল মাত্র ২০ বছর।

সেই রোহিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হয়ে ভারতকে নেতৃত্ব দেবেন ৩৫ বছর বয়সে। সেই দলে কোনো ত্রিশ বছর বয়সী ক্রিকেটারই ছিল না। অথচ এবারের দলে ত্রিশ বছর পেরোনো ক্রিকেটার আছেন ৯ জন। যাদের মধ্যে সবচেয়ে বয়স্ক ২০০৭ বিশ্বকাপেও খেলা দিনেশ কার্তিক। তিনি ৩৭ বছর বয়সে টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও সুযোগ পেয়েছেন।

এরপরের নাম রবিচন্দ্রন অশ্বিনের। এই মিস্ট্রি স্পিনারের বয়স ৩৬ বছর। এরপরের নামই অধিনায়ক রোহিতের। এছাড়াও ত্রিশোর্ধ্ব অন্য ক্রিকেটাররা হলেন বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার জাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার এবং হার্শাল প্যাটেল।

ভারতের এবারের ঘোষিত স্কোয়াডের সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার আর্শদীপ সিংয়ের বয়সও ২৩ বছর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...