| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দুর্দান্ত পারফর্মেন্সের পর ম্যাচ শেষে অবিশ্বাস্য কথা বললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৫ ১৫:০৯:৩২
দুর্দান্ত পারফর্মেন্সের পর ম্যাচ শেষে অবিশ্বাস্য কথা বললেন সাকিব

নিজের প্রথম দুই ম্যাচে যদিও বল হাতে উইকেট পেয়েছিলেন তিনি তবে তার কাছ থেকে ব্যাটে রান চাচ্ছিলো গায়না। গতকাল ব্যাট হাতে ২৫ বলে ৩৫ রানের পর বল হাতে চার ওভারে ২০ রানের বিনিময়ে তুলে নিয়েছেন তিনটি উইকেট।

সাকিবের শিকার হওয়া তিনজনই ‘দুর্ধর্ষ’ ব্যাটার- টিম সেইফার্ট, আন্দ্রে রাসেল ও সুনিল নারিন। এখানেই থামেননি সাকিব, সরাসরি থ্রো’তে রানআউট করেন নাইট রাইডার্সের অধিনায়ক নিকোলাস পুরানকেও। ম্যাচ শেষে তাঁর হাতেই উঠেছে সেরার পুরস্কার। এই জয়ের ফলে প্লে-অফে উঠেছে গায়ানা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, “দলের জন্য অবদান রাখতে পেরে খুশি আমি। প্রথম দুই ম্যাচে ভালো করিনি, তবে আজকের রাতটা আমার ছিল। আমাদের দলের এটিটিউড দারুণ ছিল। ১৭০ রান করার পর বিশ্বাস ছিল আমরা জিতব। গুরবাজ দারুণ ব্যাটিং করেছেন”।

“যেভাবে সে নিজেকে মেলে ধরেছে তা দুর্দান্ত। তার ইনিংসটি আমাদেরকে আত্মবিশ্বাস দিয়েছে। তাদের (নাইট রাইডার্সের) মানসম্পন্ন স্পিনারদের বিপক্ষে এভাবে ব্যাট করা সহজ ছিল না। শিমরন হেটমায়ার ও ওডিন স্মিথ যেভাবে ফিনিশিং করেছে তা আমাদেরকে মোমেন্টাম এনে দিয়েছে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...