| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ছ'য়ে ছক্কা কাঠগড়ায় যখন মিরপুরের পিচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৫ ১৩:৫৬:৫৬
ছ'য়ে ছক্কা কাঠগড়ায় যখন মিরপুরের পিচ

টি২০ এই যুগে ছয় মারতে পারা ব্যাটসম্যানদের চাহিদা একটু বেশিই থাকে। গেইল, শহিদ আফ্রিদী, রাসেল, পোর্লাড অথবা হালের হার্দিক পান্ডিয়া, লিয়াম লিভিংস্টোন সবারই রয়েছে বিশেষ চাহিদা।

কিন্তু এই ছয় মারতে বিশেষ খেলোয়ার ছাড়াও আরও একটি জিনিস থাকে। আর তা হলো মাঠ এবং পিচ।এই পিচ নিয়েই বাংলাদেশের খেলোয়ার থেকে শুরু করে ভক্ত সমর্থকদের অভিযোগের শেষ নেই।

মিরপুরের মাঠ নিয়ে কারও কোনো অভিযোগ না থাকলেও পিচ নিয়ে অভিযোগের শেষ নেই। মিরপুরের পিচে রান হয় না এটা সবারই জানা।

কিন্তু আপনি জানেন কি টি-২০তে ছয়ের দিক থেকে মিরপুর আছে তিন নম্বরে। হ্যা টিকই শুনছেন বিশ্বে সবচেয়ে বেশি ছয় হয় এমন মাঠের মধ্যে মিরপুরের অবস্থান তিনে।

মিরপুরে টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ছয় হয়েছে ৫০৪ টি। তবে এই তথ্যে খুব বেশি খুশি হওয়ার কারন নেই। কারন এই ছয়ের বেশির ভাগই মেরেছেন বিদেশিরা।

আমাদের দেশিয় খেলোয়াড়েরা মারতে পেরেছেন মাত্র ১৪১ টা ছয়।বাকিগুলো এসেছে সফরকারী দলের ব্যাটসম্যানদের কাছ থেকে।

৫০৪ টা ছয় নিয়ে তৃতীয় হলেও এখানে আছে শুভংকরের ফাঁকি। কারন অন্য মাঠগুলোর তুলনায় শেরেবাংলায় ম্যাচ হয়েছে অনেক বেশি। ম্যাচ প্রতি ছয়ের হিসেবে তাই সেরা ১০ য়েও নেই আমাদের হোম অফ ক্রিকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...