| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রেকর্ড বুকে বাবর রিজওয়ান জুটি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৩ ১৯:৩৫:০৪
রেকর্ড বুকে বাবর রিজওয়ান জুটি

১-২০০ - পাকিস্তান ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০তে এই রান সফলভাবে তাড়া করেছে। টি-২০র ইতিহাসে বিনা উইকেটে সবচেয়ে বড় রান তাড়া করার রেকর্ড এটাই। এর আগের রেকর্ড ছিল ঘরোয়া ক্রিকেটে, ২০১৭ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে ১৮৪ রান তাড়া করে বিনা উইকেটে জিতে গিয়েছিল কলকাতা। আর আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ডটা ছিল নিউজিল্যান্ডের দখলে, ভুক্তভোগী ছিল পাকিস্তানই। ২০১৬ সালে পাকিস্তানের ১৬৯ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই তাড়া করে ফেলে দলটি।

২-২০৩- বাবর আর রিজওয়ানের জুটি। টি-২০তে রান তাড়া করতে নেমে এটাই সবচেয়ে বড় জুটি। দু’জন মিলে নিজেদের রেকর্ডই ভেঙেছেন এবার। গেল বছর সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৯৭ রানের জুটি গড়েছিলেন দুই পাক ওপেনার।

৩- ইংল্যান্ডের বিপক্ষে ২০০ রান তাড়া করে জেতা একমাত্র দল এখন পাকিস্তান। এর আগে ২০১৮ সালে ব্রিস্টলে দলটির বিপক্ষে ১৯৯ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল ভারতের।

৪- ইতিহাসে প্রথমবারের মতো টি-২০তে দশ উইকেটে হারল ইংল্যান্ড। পাকিস্তান জিতল ইতিহাসে দ্বিতীয় বারের মতো, গেল বছর টি-২০ বিশ্বকাপে ভারতকে এই ব্যবধানে প্রথম বারের মতো হারায় পাকিস্তান।

৫-বাবর আর রিজওয়ান প্রথম জুটি হিসেবে পাকিস্তানের হয়ে ২০০ রানের পার্টনারশিপের কীর্তি গড়লেন। এর আগে এই জুটির খাতায় ছিল ৫টি ১৫০ রানের পার্টনারশিপ, যেখানে পাকিস্তানের অন্য কোনো জুটির একটিও ১৫০ রানের পার্টনারশিপ নেই। বাবর-রিজওয়ানের এই কীর্তি আন্তর্জাতিক টি-২০তেই অনন্য।

৬- ২০০ রান তাড়া করে জেতার কীর্তি পাকিস্তানের। তিনটি কীর্তিতেও কমপক্ষে ১৫০ রানের জুটি গড়েছেন বাবর আর রিজওয়ান।

৭- টি-২০তে বাবরের সেঞ্চুরি। ইতিহাসে প্রথম পাকিস্তানী খেলোয়াড় হিসেবে সব ফরম্যাটে একাধিক সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। সব মিলিয়ে ২০ ওভারের ক্রিকেটে তার সেঞ্চুরি দাঁড়াল ৭টি, এশিয়ায় তার চেয়ে বেশি টি-২০ সেঞ্চুরি নেই আর কারো।

৮-১৯২৯- টি-২০তে বাবর-রিজওয়ানের জুটির রান। টি-২০ ক্রিকেট ইতিহাসে এক জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন এটিই। তারা টপকে গেছেন শিখর ধাওয়ান আর রোহিত শর্মার ১৭৪৩ রানের রেকর্ড। বাবরদের আছে ৭ টি তিন অঙ্কের জুটি, এটিও ২০ ওভারের ক্রিকেটে রেকর্ড।

৯- এক ভেন্যুতে তিন ফরম্যাটে সেঞ্চুরির রেকর্ড আছে তিন জনের। করাচিতে গতকাল সেঞ্চুরি করে এই তালিকায় সবার শেষে যোগ দিয়েছেন বাবর। এর আগে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এই রেকর্ড ছিল ফ্যাফ ডু প্লেসির, আর অ্যাডিলেড ওভালে এই রেকর্ড ছিল ডেভিড ওয়ার্নারের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...