| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

সন্ধায় মাঠে নামছে ভারত ফিরছেন বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৩ ১৫:১৮:০৮
সন্ধায় মাঠে নামছে ভারত ফিরছেন বুমরাহ

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাকে আশ্চর্যজনকভাবে একাদশের বাইরে রাখা হয়েছিল।

তার অনুপস্থিতি কিছু কানাঘুষার জন্ম দিয়েছে। যদি পেসার পিঠের চোট থেকে সেরে ওঠেন তাহলে তাকে মাঠের বাইরে রাখা হলো কেনো। কিন্তু টিম ম্যানেজমেন্ট এটা জানিয়েছে যে তাকে নিয়ে কোন উদ্বেগ ছিল না এবং তার প্রথম খেলা না খেলার একমাত্র কারণ ছিল কারণ টিম ম্যানেজমেন্ট তাকে ইনজুরি থেকে ফিরে আসার পর সরাসরি মাঠে নামিয় দিতে তাড়াহুড়ো করতে চায়নি। তিনি এখন নাগপুরে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য একাদশে অন্তর্ভুক্ত হতে চলেছেন।

"টিম ম্যানেজমেন্ট তাকে তাড়াহুড়ো করতে চায়নি এবং এটাই মোহালি খেলায় তার অনুপস্থিতির কারণ," ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র বলেছে। "সে নেটে সম্পূর্ণ ভালো বোলিং করছে এবং সে মাঠে নামার জন্য প্রস্তুত," বলছে বিসিসিআই। বুমরাহের একাদশে থাকা উচিত, নাগপুর স্টেডিয়াম তার হোম গ্রাউন্ড হওয়া সত্ত্বেও উমেশ যাদবকে বাদ পরতে হতে পারে।

হার্দিক পান্ডিয়া বুমরাহের দলে থাকার বিষয়ে বলেন। "আমরা সবাই জানি সে দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। স্পষ্টতই তাকে নিয়ে উদ্বেগ থাকবে, যা ঠিক আছে। আমাদের ছেলেদের বিশ্বাস করতে হবে, যেই সুযোগ পাবে তাকেই সুযোগ কাজে লাগাতে হবে।

গত ম্যাচে জসপ্রিতের দলে না থাকাটা স্পষ্টতই একটা বড় পার্থক্য তৈরী করেছে। তাই আজ হয়তো টিম ম্যানেজমেন্ট বুমরাহকে দলের বাইরে রাখবে না।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...