| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ওমরা পালন করতে যাচ্ছেন শেখ মেহেদী হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২২ ১২:০৮:৩১
ওমরা পালন করতে যাচ্ছেন শেখ মেহেদী হাসান

বুধবার সন্ধ্যায় এই সিরিজকে ঘিরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সবার আগে থেকেই জানা ছিল সিরিজে থাকছেন না দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান এবং শেখ মেহেদী হাসান। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে কাজী নুরুল হাসান সোহানকে। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছেন সাকিব।

টি-২০ বিশ্বকাপে থাকা সকল ক্রিকেটারদের সাথে এই দলে রয়েছে রিজার্ভে থাকা তিন ক্রিকেটার শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন। ছুটি নেওয়ার কারণে আমিরাত সফরে যাচ্ছেন না শেখ মেহেদী হাসান।

জানা গেছে ওমরা পালন করতে সৌদি আরব যাচ্ছেন মেহেদী হাসান। যে কারণে দুবাইয়ে এই সিরিজে থাকছেন না তিনি। আগামী ২৫ এবং ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...