| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বাবরকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ১৬:৫২:৪৫
বাবরকে ছাড়িয়ে গেলেন সূর্যকুমার

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন ভারতের এই সুপারস্টার। এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাবর। শীর্ষে থাকা মোহাম্মদ রিজওয়ান ও ‍দুইয়ে থাকা এইডেন মার্করাম নিজেদের জায়গা ধরে রেখেছেন। ইংলিশদের বিপক্ষে হাফ সেঞ্চুরি করে নিজের শীর্ষস্থান আরও মজবুত করেছে রিজওয়ান।

মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ছক্কা ও ২ চারে ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন সূর্যকুমার। বিপরীতে করাচিতে খেলা ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ২৪ বলে ৩১ রান করেছেন বাবর। এমন পারফরম্যান্সের পর চারে নেমে গেছেন পাকিস্তানের অধিনায়ক। এর আগে এশিয়া কাপে ভালো করতে না পারায় শীর্ষস্থান হারান বাবর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন হার্দিক পান্ডিয়া। ৫ ছক্কা ও ৭ চারে মাত্র ৩০ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটার। যার ফলে ২০৮ রানের বড় পুঁজি পায় ভারত। এমন পারফরম্যান্সের পর ২২ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে উঠে এসেছেন হার্দিক। টি-টোয়েন্টিতে প্রথমবার ওপেনিংয়ে নেমেই বাজিমাত করেছেন ক্যামেরন গ্রিন। ৪ ছক্কা ও ৮ চারে ৩০ বলে ৬১ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এমন ইনিংসের পর সেরা ১০০ তে প্রবেশ করেছেন গ্রিন। বোলারদের মাঝে লম্বা লাফ দিয়েছেন অক্ষর প্যাটেল। ১৭ রানে ৩ উইকেট নিয়ে এক লাফে ৫৭ থেকে ৩৩ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...