| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হঠাৎ করেই বিশ্বকাপের আগে বিশ্রামে চলে যাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৩ ১২:৩০:৩২
হঠাৎ করেই বিশ্বকাপের আগে বিশ্রামে চলে যাচ্ছেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটাররা

এই দুটি সিরিজে ভারত খেলবে মহম্মদ শামি এবং দীপক চাহার, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে জায়গা পাননি। এই দুই পেসার টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার্দিক পান্ডিয়াকে বাদ দেওয়া হয়েছিল। রবীন্দ্র জাদেজার ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পাওয়া আরেক খেলোয়াড় অক্ষর প্যাটেল এই দুই সিরিজেই থাকছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পাওয়া তরুণ পেসার আর্শদিপ সিং সাউথ আফ্রিকা সিরিজে খেললেও খেলবেন না অস্ট্রেলিয়া সিরিজে।

আগামী ২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত।

তারপর এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজের দল এখনও ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত।

অস্ট্রেলিয়া সিরিজের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি ও দীপক চাহার।

সাউথ আফ্রিকা সিরিজের ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, যুবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, হার্শাল প্যাটেল, মোহাম্মদ শামি, দীপক চাহার ও আর্শদিপ সিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...