| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এবাদতের বোলিং তান্ডবে দিশেহারা শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ২২:৪৫:৩৯
এবাদতের বোলিং তান্ডবে দিশেহারা শ্রীলঙ্কা

শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাংকা। বল হাতে দলকে দারুণ শুরু এনে দেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে মাত্র ২ রান দেন তিনি।

এর আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে ইনিংসে উদ্বোধনে নামেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

নতুন এই ওপেনিং জুটি অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারেই দীর্ঘদিন পর দলে ফেরা সাব্বির রহমান সাজঘরে ফেরেন। আভিষ্কা ফার্নান্দোর বলে কট বিহাইন্ড হয়ে আউট হওয়ার আগে ছয় বলে ৫ রান করেন তিনি।

সাব্বির ব্যর্থ হলেও এদিন রুদ্রমূর্তিতে ছিলেন মিরাজ। আক্রমণাত্মক ব্যাটিংয়ে লংকান বোলারদের নাভিশ্বাস তোলেন তিনি। তবে অতি আক্রমণাত্মক হতে গিয়ে ছুঁড়ে দিয়ে আসেন উইকেট।

ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হওয়ার আগে ২৬ বলে ৩৮ রান করেন মিরাজ। তার জায়গায় নেমে সুবিধা করতে পারেননি মুশফিকুর রহিম। করুণারত্নের বলে মাত্র ৪ রান করেই আউট হন তিনি।

দ্রুত দুই উইকেট হারালে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এমতাবস্থায় ২৪ রানের জুটি গড়েন সাকিব আল হাসান ও আফিফ হোসেন। ২২ বলে ২৪ রান করে আউট হন সাকিব।

আফিফ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৫৭ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচের লাগাম নিজেদের দিকে নিয়ে নেয়। আউট হওয়ার আগে দুজনেই সমান ২২ বল খেলেন। তবে আফিফ করেন ৩৯, রিয়াদ করেন ২৭ রান।

শেষদিকে মোসাদ্দেক হোসেনের ২৪ ও তাসকিন আহমেদের ১১ রানের ক্যামিও ইনিংসে টাইগারদের বড় সংগ্রহ অনেকটা নিশ্চিত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...