| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

সেল্টাকে গোল বন্যায় ভাসালো রিয়াল, দেখেনিন চূড়ান্ত ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২১ ১০:০৭:১৫
সেল্টাকে গোল বন্যায় ভাসালো রিয়াল, দেখেনিন চূড়ান্ত ফলাফল

শনিবার রাতে সেল্টা ভিগোর কাছে ৪-১ গোলে জিতেছে রিয়াল। একটি করে গোল করেন করিম বেনজেমা, লুকা মাদ্রিদ, ভিনিসিয়াস জুনিয়র ও ফেদে ভালভার্দে। ইডেন হ্যাজার্ড দেরিতে পেনাল্টি মিস না করলে রিয়ালের জয়ের ব্যবধান আরও ভালো হতে পারত।

ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন করিম বেনজেমা। ডেভিড আলবার শট ডি-বক্সে ডিফেন্ডার রেনাতো তাপিয়াকে আঘাত করলে ভিডিও সহকারী রেফারির সহায়তায় পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে মৌসুমে গোলের খাতা খুললেন বেনজেমা।

পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর পেনাল্টি হজম করেই লিড হারায় রিয়াল। ম্যাচের ২৩ মিনিটে সফল স্পট কিকে সেল্টাকে সমতায় ফেরান ইয়াগো আসপাস। এবার ডি-বক্সের মধ্যে গনজালো পাসিয়েন্সার হেডে হ্যান্ডবল করেন রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডের মিলিতাও।

তবে বিরতিতে যাওয়ার আগেই লিড পুনরুদ্ধার করে রিয়াল। ম্যাচের ৪১ মিনিটের মাথায় ডি-বক্সের বাইরে থেকে উঁচু করে নেওয়া দৃষ্টিনন্দন শটে জালের ঠিকানা খুঁজে নেন লুকা মদ্রিদ। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৬ মিনিটের সময় তার লম্বা করে বাড়ানো বল ধরে সহজেই রিয়ালের তৃতীয় গোল করেন ভিনিসিয়াস।

পরে ৬৬ মিনিটে হালিপূরণ করেন ফেডে ভালভার্দে। ভিনিসিয়াসের কাছ থেকে পাওয়া পাস নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ বেনজেমা। তবে সেই বল পেয়ে যায় ভালভার্দে। দূরের পোস্ট দিয়ে জালের ঠিকানায় পাঠিয়ে দেন উরুগুইয়ান তরুণ। আর ৮৭ মিনিটের সময় পেনাল্টি মিস করে জয়ের ব্যবধান বাড়াতে ব্যর্থ হন হ্যাজার্ড।

এই জয়ের পর দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল। তাদের মতোই দুই ম্যাচে দুই জয় পেয়েছে রিয়াল বেটিস ও ওসাসুনা। সেল্টা ভিগো দুই ম্যাচে এক পরাজয় ও এক ড্রয়ে পেয়েছে ১ পয়েন্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...