| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

কাতার বিশ্বকাপে ইসরায়েল নয়, দেখুন যে দেশের নামে নিবন্ধন করতে হবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১৬ ১২:৩৫:৩৯
কাতার বিশ্বকাপে ইসরায়েল নয়, দেখুন যে দেশের নামে নিবন্ধন করতে হবে

ইসরায়েলি ফুটবল ভক্তরা যদি দোহায় যেতেন, তাহলে তাদের দেশ হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডকে বেছে নিতে হবে। অন্যথায় তারা টিকিটসহ অন্যান্য সুবিধা পাবেন না।

'উইন্টারহিল হসপিটালিটি' নামের একটি সংস্থা ফিফার কাছ থেকে কাতার বিশ্বকাপের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে। তারা তাদের অনলাইন স্টোরে টিকিট বিক্রি শুরু করেছে।

কিন্তু বিশ্বকাপে যেতে ইচ্ছুক ইসরায়েলি ফুটবলভক্তরা সম্প্রতি খেয়াল করেছেন, অনলাইন স্টোরে তাদের দেশের নাম নেই। তার বদলে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ নামটি দেখাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার মুখে পড়ে ফিফা। বুধবার প্রথম ইসরায়েলি গণমাধ্যম এই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলিরা।

তবে আরবসহ মুসলিম বিশ্বের ফুটবল ভক্তরা এই ঘটনায় ভীষণ খুশি। তারা এটাকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন। এছাড়া কাতার সরকারকেও প্রশংসায় ভাসাচ্ছেন তারা।

এর আগে বিশ্বকাপ চলাকালে সমকামিতা ও অবৈধ শারীরিক সম্পর্কের বিরুদ্ধেও শক্ত অবস্থান নেয় কাতার সরকার। মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশটি জানায়, সমকামী ফুটবলপ্রেমী অতিথিদের নিরাপত্তা প্রদান করতে পারবে না তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...