‘আমরা নার্ভাস হয়ে পড়েছিলাম’ :বিজয়
ভাবতে পারেননি দলের ক্রিকেটাররা। শুক্রবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনামুল হক বিজয় অকপটে এ কথা স্বীকার করেন।
প্রথম ম্যাচের হার নিয়ে বিজয় বলেন, ‘অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি বিস্মিত হয়েছি। আমরা যতটুক পারফর্ম করব বলে আশা ছিল, সে অনুযায়ী করতে পারিনি। আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল সেটা।’
প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও প্রায় ৩০০‘র কাছাকাছি রান করেও হার মানা। জিম্বাবুয়ের রান তাড়া করা দেখে কেমন লাগছিল? উত্তর দিতে গিয়ে বিজয় জানালেন, দুই জিম্বাবুইয়ান সিকান্দার রাজা আর রেগিস চাকাবার ব্যাটিং দেখে তারা নার্ভাস হয়ে পড়েছিলেন।
বিজয় বলেন, ‘দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। মনে হয় যে এই একটা সিরিজ, যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’
ওয়ানডের আগে টি-টোয়েন্টি ফরম্যাটেও ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। বিজয় মানছেন, এই ফরম্যাটে বাংলাদেশ এখনও ভালো দল নয়, ‘আপনি যদি টি-টোয়েন্টি ধরেন, এটা আমরা সবাই অবগত আছি এবং বাংলাদেশের সবাই জানে যে আমরা টি-টোয়েন্টিতে ভালো করছি না।’
তবে তার বিশ্বাস, এ ফরম্যাটেও ভালো করা সম্ভব। সেটা বিজয়ের একার অনুভব ও বিশ্বাস নয়। পুরো দলই বিশ্বাস করে টি-টোয়েন্টি ফরম্যাটেও ভালো খেলা সম্ভব।
বিজয় বলেন, ‘আমরা দলগতভাবে জানি আমাদের এখানে ভালো করার সুযোগ আছে। আমরা চেষ্টা করলে এখানেও ভালো করা সম্ভব। আমাদের বোলিং-ব্যাটিং দুই বিভাগের সবার সামর্থ্য আছে বিশ্বমঞ্চে ভালো পারফর্ম করার। একটু সময় লাগছে কিন্তু আমি এবং প্রতিটি খেলোয়াড়ই বিশ্বাস করি যে, আমরা ভালোভাবে ফিরতে পারব।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- আজকের সকল দেশের টাকার রেট: ১০ সেপ্টেম্বর ২০২৬
- হাটহাজারীতে অনুশীলনে নিহত দুই সেনার পরিচয় মিলেছে
- পে-স্কেলের প্রজ্ঞাপন আইন মন্ত্রণালয়ে, কে কত টাকা পাবেন
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- দ্রুতই পে-স্কেলের গেজেট, প্রজ্ঞাপন এখন আইন মন্ত্রণালয়ে
- কলকাতায় আওয়ামী লীগের গোপন বৈঠক, নেতৃত্ব নিয়ে বাড়ছে বিরোধ
- শাওমির নতুন তিন স্মার্টফোন বাজারে, দাম ও ফিচার
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
