| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘বাংলাদেশ ক্রিকেট টিম নিজেদের মতো খেলেছে’ :বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ২০:০১:০৩
‘বাংলাদেশ ক্রিকেট টিম নিজেদের মতো খেলেছে’ :বিজয়

এদিকে ওয়ানডেতে নয় বছর পর সিরিজ হারের পাশাপাশি ম্যাচ হারে বিব্রত বাংলাদেশ। একপর্যায়ে জিম্বাবুয়ের সামনে হোয়াইটওয়াশের সুযোগ দেখা দেয়। তবে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়েরা। 105 রানের বিশাল ব্যবধানে হেরেছে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ করে দেশে ফিরেছে টাইগাররা। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দেখা করার সময় টাইগার ক্রিকেটার আনামুল হক বিজয়কে প্রশ্ন করা হয়, জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে তাদের মত খেলেছিল...।

প্রশ্ন শেষ হওয়ার আগে বিজয় সাংবাদিকদের কথা টেনে নিয়ে বলেন, ‘না আসলে জিম্বাবুয়ে জিম্বাবুয়ের মতো খেলেনি, আসলে বাংলাদেশ ক্রিকেট টিম নিজের মতো খেলছে (৩য় ম্যাচ)।’

এরপরে অবশ্য জিম্বাবুয়ের মাঠে সিরিজ হার এবং সকল বিষয়ে বিজয় আরও যোগ করেন, ‘জিম্বাবুয়ের মাঠে জিম্বাবুয়ের সঙ্গে জেতাটা আসলে সহজ ছিল না। এটা সত্যই। ওরা ভালো ক্রিকেট খেলেছে, আমাদের অবশ্যই কিছু ভুলত্রুটি ছিল, দুটা মিলিয়ে আসলে আমরা হেরে গেছি।

অবশ্যই আমরা প্রথম ম্যাচটা হারার পর অনেক বেশি আসলে বিস্মিত হয়েছি। আমাদের যে আশা ছিল জিম্বাবুয়েতে আমরা যতটুক পারফর্ম করব সে অনুযায়ী করতে পারিনি। অবশ্যই আমাদের জন্য একটা খারাপ লাগার বিষয় ছিল। দ্বিতীয় ম্যাচটা যখন দেখলাম যে একই পথে ওরা আগাচ্ছে, অবশ্যই আমরা একটু নার্ভাস ছিলাম ওই সময়টাতে। কিন্তু আমার মনে হয় যে এই একটা সিরিজ যে সিরিজে আমাদের শতভাগ দিয়ে খেলতে পারিনি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...