| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার কথা মতই আমি এ কাজ করেছি: বিজয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১৯:৩৫:২৬
সবার কথা মতই আমি এ কাজ করেছি: বিজয়

তবে বিজয় তার আসল রূপে ফিরতে সময় নিয়েছিলেন। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৫৬ রান করেছিলেন কিন্তু ওয়ানডেতে ৩ ম্যাচে তার ব্যাট থেকে ১৬৯ রান এসেছে। গড় ৫৬.৩৩ এবং স্ট্রাইক রেট ১০৬.৯৬। দেশে ফেরার পর বিজয় বলেছিলেন যে তিনি তার সতীর্থদের কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছেন।

বিজয় বলেন, 'আসলে আমি যখন অনেকদিন পর দলে আসলাম। আমি প্রতিটা খেলোয়াড়ের কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পেয়েছি। অবশ্যই তামিম ভাইয়ের কাছ থেকে রিয়াদ ভাই কাছ থেকে, জুনিয়রদের মধ্যে আফিফ আছে তাসকিন আছে মোসাদ্দেক আছে, লিটন আছে। তো সবাই আসলে আমাকে ভালো মতো গ্রহণ করেছে এবং বুঝতে দেয়নি যে আমি অনেক পর এসেছি। ওরা আসলে দলে আমরা পরিবারের মতো ছিলাম।'

গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন বিজয়। তিনি মনে করেন ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করার কারণে তার কাছ থেকে প্রত্যাশা ছিল সবার। প্রত্যাশা পূরণ করতে পেরেই দারুণ খুশি এই ডানহাতি ব্যাটার।

বিজয়ের ভাষ্য, 'এটা একটা ভালো দিক যে পারফরম্যান্স করার জন্য অনেক বেশি উৎসাহিত করে এবং সহজ হয়ে যায়। আমার মনে হয় যে প্রতিটি খেলোয়াড়ই চাচ্ছিল যে আমি রান করি। যেহেতু আমি প্রথম শ্রেণি বলেন বা প্রিমিয়ার লিগ বলেন বেশ ভাল খেলে গিয়েছি। তো এ কারণে সবাই চাচ্ছিল যে আমি পারফর্ম করি এবং ওই দোয়াটা আসলে কাজে লেগেছে এবং মানুষ অনেকেই চাচ্ছিল যে রান করি। আমি এটাই মনে করি যে সবার দোয়া ছিল, সবাই চেয়েছিল এজন্য আমি পারফরম্যান্স করতে অনেক সহজ হয়ে গেছে।'

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রান-বন্যা বইয়ে দিয়েছেন বিজয়। তারই ফল স্বরূপ ডাক পেয়েছেন জাতীয় দলে। লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন তিনি। তিন সেঞ্চুরি ও আট ফিফটিতে বিজয়ের ব্যাট থেকে এসেছে ১ হাজার ৪২ রান। আর তাতেই খুলে যায় জাতীয় দলের দরজা।

সুযোগ কাজে লাগানোর তৃপ্তি নিয়ে বিজয় বলেন, 'অনেকদিন পর ওয়ানডে দলে আসলাম এ জন্য খুব ভালো লাগছে, খুব এক্সসাইটেড ছিলাম আসলে। অনেক কঠোর পরিশ্রম করেছি, অনেকদিন এরকম সময় পার করেছি। আসলে তিন বছর পর যেহেতু আসছি চেষ্টা করেছি যে সুযোগটা কাজে লাগানোর জন্য, আমার প্রসেসটা ঠিক রাখা। '

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু হল, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

শুরু হল, ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের চ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...