| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

দারুন সুখবর: এখন নগদ ডলার মিলবে ব্যাংকের সব শাখায়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১৬:৫০:৪০
দারুন সুখবর: এখন নগদ ডলার মিলবে ব্যাংকের সব শাখায়

এখন সারা দেশে ব্যাংক শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমতি দেওয়া হবে। তবে ব্যাংকগুলো তাদের যেকোনো শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা লেনদেনের তালিকা কেন্দ্রীয় ব্যাংকে পাঠাবে। এই শাখাগুলির একটি উপধারা শুধুমাত্র বৈদেশিক মুদ্রায় লেনদেন করবে।

এর ফলে গ্রাহকরা ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে তাদের চাহিদা অনুযায়ী ডলার ক্রয়-বিক্রয় করতে পারবেন। সিলভার ডলার ক্রয়-বিক্রয়ের জন্য মানি চেঞ্জারদের উপর নির্ভরতা কমাতে এবং এই ধরনের লোকদের ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বর্তমান নিয়মে শুধুমাত্র বৈদেশিক লেনদেনে নিয়োজিত ব্যাংকের অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো থেকে নগদ ডলার কেনাবেচার অনুমতি রয়েছে। বর্তমানে ডলার সংকট কাটাতে এ সেবার পরিধি বাড়াতে চাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ডলার বেচাকেনার জন্য শুধুমাত্র এডি শাখাগুলোর অনুমতি রয়েছে। কিন্তু সারাদেশে এ ধরনের শাখার সংখ্যা খুব একটা নেই। রাজধানী ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরেই বেশির ভাগ শাখা। ফলে নগদ ডলার কেনাবেচার জন্য মানি চেঞ্জার প্রতিষ্ঠানের ওপরই বেশি নির্ভর করতে হয় প্রবাসী বাংলাদেশি, বিদেশি পর্যটকসহ সাধারণ গ্রাহকদের। এছাড়া ব্যাংক থেকে ডলার কিনতে এনডোর্সমেন্ট বাধ্যতামূলক হলেও খোলা বাজারে সেই বাধ্যবাধকতা নেই। ফলে মানি এক্সচেঞ্জ হাউজগুলো নগদ ডলারের বাজারে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে রেখেছে। ডলারের বাজারে চলমান অস্থিরতার পেছনে মানি চেঞ্জাররা দায়ি বলে মনে করা হচ্ছে।

এদিকে খোলাবাজার বা কার্ব মার্কেটে নগদ এক ডলার কিন‌তে গ্রাহক‌কে গুণ‌তে হ‌চ্ছে ১১৮ থে‌কে ১২০ টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...