| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ শুরুর আগেই বিপদের মুখে পাকিস্তান, দলের বাইরে তারকা পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১০:২৭:৫৭
এশিয়া কাপ শুরুর আগেই বিপদের মুখে পাকিস্তান, দলের বাইরে তারকা পেসার

শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে চোট পান আফ্রিদি। এ কারণে দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলতে শুরু করে দলটি। সেই চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি আফ্রিদি।

নেদারল্যান্ডসে যাওয়ার আগে শাহীনের চোট নিয়ে আপডেট দিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, এই পাক পেসার এখনো চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। তবে তাকে নিয়ে নেদারল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান।

শাহীনকে নিয়ে কেন নেদারল্যান্ডসে যাচ্ছেন এই প্রশ্নের জবাবে বাবর বলেন, ‘শাহীনের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। ডাক্তার এবং ফিজিওরা দলের সঙ্গে সফর করছেন, সে কারণে আমরা তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এর ফলে তার যত্নটা ভালভাবে নেয়া যাবে। আমরা দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি।’

তিনি আরো বলেন, ‘সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। আমরা চেষ্টা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমরা আশা করছি সে নেদারল্যান্ডসে অন্তত একটি ম্যাচ খেলতে পারবে। না হলে আশা করছি এশিয়া কাপে খেলবে সে।’

নেদারল্যান্ডস সফরের জন্য ঘোষিত দলের কথা জানিয়ে বাবর বলেছেন, ‘এশিয়া কাপের জন্য দলে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কোচ ও নির্বাচকদের সঙ্গে আলোচনার পর সেরা দল বেছে নেয়া হয়েছে। নেদারল্যান্ডস সফরের পরই এশিয়া কাপ, তাই দল পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

গেল বিশ্বকাপে শোয়েব মালিক দারুণ পারফর্ম করেছিলেন, দলের সেমিফাইনাল খেলার অন্যতম কারিগর ছিলেন তিনি। তবে এবারের এশিয়া কাপে জায়গা হয়নি তার, হওয়ার সম্ভাবনা নেই বিশ্বকাপেও। তবে বাবর জানালেন, দলের তরুণরাও কম যোগ্য নয়!

বাবরের ভাষায়, ‘আসন্ন এশিয়া কাপে শোয়েব মালিক এবং হাফিজ নেই। তবে আসিফ আলি, খুশদিল শাহ এবং ইফতিখার আহমেদের মতো ভালো ক্রিকেটাররা আছেন এবং তারা ভালো করেছেন। আমরা শাদাব খানের ব্যাটিং ফর্ম ব্যবহার করব এবং শক্তিশালী ব্যাটিং গভীরতা দেখব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...