| ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

একাধিক চমক দিয়ে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ১০:০৪:৩৭
একাধিক চমক দিয়ে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

আগামীকাল শুক্রবার বা শনিবার দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নাজমুল হাসান। তবে শুক্রবারই দল ঘোষণা হওয়ার সম্ভাবনা বেশি।

সাকিব আল হাসানের সিদ্ধান্ত নিয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

সাকিব বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না করলে তার সঙ্গে বিসিবি সম্পরর রাখবে না উল্লেখ করে পাপন বলেন, ‘এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

জিম্বাবুয়ে সফরে মাহমুদউল্লাহকে বাদ দিয়ে অধিনায়ক করা হয়েছিল নুরুল হাসান সোহানকে। তবে সিরিজ চলাকালীন চোটে পড়ায় খেলা হবে না এশিয়া কাপে। একই অবস্থা লিটন দাসেরও।

এশিয়া কাপের নেতৃত্বের তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে সোহান, লিটন এবং মাহমুদউল্লাহ রিয়াদকেও রাখা হয়েছে।

দলের নেতৃত্ব নিয়ে পাপন বলেন, ‘এশিয়া কাপের আগে আমাদের এখন টিম সেটআপ নিয়ে যে পরিকল্পনাটা ছিল পুরোটা আবার আবার নতুন করে ভাবতে হচ্ছে। এ ছাড়া অন্য বিষয়ে আমি ভাবছি না। একটা জিনিস মনে রাখবেন কেউ দায়িত্বহীন না। হ্যাঁ, এটা সত্য। আমি বলি যে সাকিবের মতো খেলোয়াড় এই মুহুর্তে আমাদের দেশে নেই। এটা আমি স্বীকার করি। কিন্তু সাকিবকে নিয়ে আমরা হেরেছি আবার সাকিবকে ছাড়াও অনেক ম্যাচ জিতেছি। কিন্তু বেসিক কিছু জিনিস আছে সেখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। অন্তত আমি মনে করি এটা আমাদের পক্ষে সম্ভব না।’

এশিয়ার কাপের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা ১৫ সদস্যের দল ঘোষণা:

সৌম্য, বিজয়, পারভেজ ইমন, সাকিব ( অধিঃ), মুশফিক, আফিফ, সাইফদ্দিন, মাহাদী, নাসুম, সাব্বির, মোস্তাফিজ, তাসকিন, শরিফুল, হাসান মাহমুদ ও মোসাদ্দেক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় ইমার্জিং সিরিজে প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: রেমো বনাম সান্তোস ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রেমো বনাম সান্তোস ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা দো ব্রাসিলের রোমাঞ্চকর ম্যাচে রেমোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সান্তোস। নকআউট ...

নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত বার্তা দিলেন নেইমার

নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত বার্তা দিলেন নেইমার

নিজস্ব প্রতিবেদক: নেইমারের ভবিষ্যৎ নিয়ে জল্পনা এখনই শেষ হচ্ছে না। সান্তোসে থাকবেন, নতুন কোনো ক্লাবে ...