| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে ফিরেই নতুন এক সুখবর পেলেন লোকেশ রাহুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১২ ০৯:৫১:১০
দলে ফিরেই নতুন এক সুখবর পেলেন লোকেশ রাহুল

রাহুলকে নিয়ে সন্দেহের কারণে ধাওয়ানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। এখন ১৬ তম সদস্য হিসাবে দলে যোগ দিয়েছেন রাহুল। বিসিসিআই মেডিকেল টিমের ছাড়পত্র পাওয়ার পর তিনি দলে যোগ দেন। ১৮ থেকে ২২ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।

জুলাই মাসের মাঝামাঝি করোনাভাইরাসে আক্রান্ত হন রাহুল। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি তিনি। বিসিসিআই মেডিকেল টিম রাহুলকে সম্পূর্ণ সুস্থ হওয়ার জন্য ১৪ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল।

চলতি বছরের আইপিএলের পর কোনো ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হয়নি রাহুলের। প্রথমে কুঁচকির চোটে ইংল্যান্ড সফর থেকে ছিটকে যান তিনি। পরে জুন মাসে তার হার্নিয়ার অপারেশন করা হয়। এরপর মাঠে ফেরার আগেই আক্রান্ত হন করোনায়। যে কারণে বারবার পিছিয়েছে রাহুলের দলে ফেরা।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভারতের অধিনায়কত্ব করতে চলেছেন রাহুল। চলতি বছরের শুরুর দিকে তার অধীনে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।

জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের পরিবর্তিত স্কোয়াড

লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গাইকদ, শুবমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সানজু স্যামসন (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, আভেশ খান, প্রাসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।

এদিকে বাংলাদেশের পর ভারতের বিপক্ষে সিরিজেও জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন রেগিস চাকাভা। হ্যামস্ট্রিং চোটের কারণে এ সিরিজও মিস করবেন দলের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিন। এ সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ হওয়ায় দুই দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের স্কোয়াড

রায়ান বার্ল, রেগিস চাকাভা (অধিনায়ক, উইকেটরক্ষক), তানাকা চিভাঙ্গা, ব্র্যাডলি ইভান্স, লুক জঙউই, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ওয়েসলে মাধভের, তাদিওয়ানাশে মারুমানি, জস মাসারা, টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা ও ডোনাল্ড তিরিপানো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। ...

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

আজ রাতে ব্রাজিল-আয়ারল্যান্ড লড়াই, যেভাবে দেখবেন লাইভ

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। বয়সভিত্তিক ফুটবলের এই ...