| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘দেশের হয়ে খেলার জন্য কারও হাত-পা ধরা তো সম্ভব নয়’ : সিমন্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১১ ১১:৪৩:১২
‘দেশের হয়ে খেলার জন্য কারও হাত-পা ধরা তো সম্ভব নয়’ : সিমন্স

খেলোয়াড়দের নিয়ে এমন অনিশ্চয়তার কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করা নিয়ে বিপাকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। তার উপরে, তারা ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হেরেছে ১-৪, নিউজিল্যান্ডও তাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে জিতেছে।

কিউইদের বিপক্ষে সিরিজটিই বিশ্বকাপের আগে ক্যারিবিয়ান দল ম্যানেজমেন্টের খেলোয়াড়দের পরীক্ষা করার শেষ সুযোগ। কারণ এর পরেই শুরু হবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। শেষ পর্যন্ত তাদের নজর দিতে হবে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতির দিকে।

তার আগে ক্রিকেটারদের জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে অনিশ্চয়তার বিষয়টি পোড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স ও হেড কোচ ফিল সিমন্সকে। দুজনই এ বিষয়ে নিজেদের হতাশার কথা প্রকাশ করেছেন। রীতিমতো অসহায় অবস্থায় পড়ে গেছেন হেড কোচ সিমন্স।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেননি রাসেল। অথচ এখন নারিনের সঙ্গে দ্য হান্ড্রেড মাতাচ্ছেন তিনি। ঘরের মাঠে ভারত, নিউজিল্যান্ড কিংবা এর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজও খেলেননি তারা। আগামী জানুয়ারিতে আমিরাতের লিগের জন্যও নিবন্ধন করেছেন রাসেল।

এ বিষয়ে হেইন্স বলেছেন, ‘আমি যা বুঝতে পারছি, সে জাতীয় দলের বিবেচনায় নেই কারণ নিজেই নিজেকে দূরে রেখেছে। সবাইকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে দেখতে ভালোবাসি আসি। ছেলেরা সবাই নিজেদের এভেইলেবল রাখলে আমার ভালো লাগে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে এখন আমার এটিও মাথায় রাখতে হয় যে ছেলেদের সামনে এখন অনেক পথ খোলা। যদি কোনো ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের আগে ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে খেলাকে প্রাধান্য দেয় তাহলে যারা প্রস্তুত আছে তাদের নিয়েই দল সাজাতে হবে।’

প্রধান নির্বাচক খানিক কোমল সুরে বললেও, হেড কোচ সিমন্স করেছেন কড়া মন্তব্য। তার ভাষ্য, ‘এটি খুবই কষ্ট দেয়। মেনে নেওয়া ছাড়া কোনো উপায়ও নেই। আমার মনে হয় না, নিজের দেশের হয়ে খেলার জন্য তাদের হাত-পা ধরার প্রয়োজন রয়েছে।’

সিমন্স আরও বলেন, ‘আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে চান, তাহলে অবশ্যই নিজেকে প্রস্তুত রাখবেন। এখন জীবন বদলে গেছে। যার সুবাদে সবার সামনেই বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে কেউ ওয়েস্ট ইন্ডিজের আগে অন্য কিছু বেছে নিলে তো আর কিছু বলার থাকে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...