| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

ম্যাচসেরা আফিফ-ইবাদতকে নিয়ে যা মন্তব্য করলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ২১:৩৯:৪৯
ম্যাচসেরা আফিফ-ইবাদতকে নিয়ে যা মন্তব্য করলেন তামিম

সেখান থেকে আফিফের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৫৬ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। ৬ চার ও ২ ছক্কায় ইনিংস শেষ করেন আফিফ। মোস্তাফিজের ৪ উইকেট বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও সিকান্দার রাজার কাঁটা ফিরিয়ে দেন অভিষিক্ত ইবাদত হোসেন।

ডানহাতি পেসার রাজাকে ইনসুইং ইয়র্কার ডেলিভারি দিয়ে সোনালি হাঁসের তিক্ত স্বাদ দেন। এর আগে তার বাউন্স বলে আউট হন ওয়েসলি মাধভের। টানা দুই বলে দুই উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংসে পড়েন এই পেসার। ইবাদত ৮ ওভারে ১ মেডেনে ৩৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে তার অভিষেক রাঙিয়েছেন।

দলের জয়ে বড় অবদান রাখা এ দুই ক্রিকেটারের প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবাল। পুরস্কার বিতরণী মঞ্চে তামিম বলেন, ‘একটা পর্যায়ে আমরা রান তোলায় ভুগছিলাম। কিন্তু আফিফ যেভাবে ব্যাটিং করেছে, অসাধারণ লেগেছে। বল দারুণভাবে টাইমিং করছিল এবং অসাধারণ ব্যাটিংও করেছে। আমরা ৩০০ করেও ম্যাচ হেরেছিলাম। তাই আজকের ২৫০ রানকে ২০০ রান মনে হচ্ছিল। ভাগ্য ভালো আমরা দ্রুত ৫টি উইকেট তুলে নিতে পেরেছি যা আমাদের উপকারে এসেছে। আমরা ইবাদতকে দীর্ঘ সময় ধরে ওয়ানডে দলে নিয়ে ঘুরছি। কিছুটা অবাক হয়েছি তাকে এতোদিন একাদশে না দেখে। আজ তার খেলার সুযোগ ছিল এবং আমরা তাকে নিয়েছি। সে ভালো প্রতিদান দিয়েছে ভালো বোলিং করে।’ বাংলাদেশ ১০৫ রানে শেষ ওয়ানডে জিতলেও সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এই সিরিজ আইসিসি সুপার লিগের অংশ না হওয়ায় বাংলাদেশের বড় ক্ষতি হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...