| ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রোনালদো চলে যাওয়ায় পুরোপুরি বদলে গিয়েছি আমি: বেনজেমা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ১২:০১:৫৪
রোনালদো চলে যাওয়ায় পুরোপুরি বদলে গিয়েছি আমি: বেনজেমা

তার মতে, ২০১৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ছেড়ে যাওয়ার পরে তার সফল হওয়ার ইচ্ছা বেড়ে যায়। তবে, বেনজেমা আরও বলেছিলেন যে একসঙ্গে খেলার সময় তিনি রোনালদোর সাহায্যে আরও ভাল খেলোয়াড় হয়ে উঠেছিলেন। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেন।

পর্তুগিজ সুপারস্টার ক্লাব ছাড়ার পর রিয়ালের গোল করার দায়িত্ব গিয়ে পড়ে বেনজেমার কাঁধে। যেটা বেনজেমা খুব ভালো করছে। ২০০৯ সালে লিয়ন থেকে রিয়ালে যোগ দেওয়ার পর, বেনজেমা ৯ মৌসুমে রোনালদোর সাথে মাত্র দুবার ২০ টিরও বেশি গোল করেছিলেন।

তবে রোনালদো চলে যাওয়ার পর গত চার মৌসুমেই ২০টির বেশি গোল করেছেন তিনি। এই চার মৌসুমে সব প্রতিযোগতিয়া মিলিয়ে ১৩১ গোল করে রিয়ালকে নানান সাফল্য এনে দিয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা ফরোয়ার্ড। রোনালদোর চলে যাওয়ার ফলেই মূলত সাফল্যের জন্য ক্ষুধাটা বেড়েছে বেনজেমার।

বুধবার ফ্রাংকফুর্টের বিপক্ষে উয়েফা সুপার কাপের ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে বেনজেমা বলেছেন, ‘এটি সত্যি যে, সে (রোনালদো) চলে যাওয়ার পর আমি অনেক গোল করেছি। তবে সে যখন ছিল, তখন আমি তাকে অ্যাসিস্ট করতাম এবং সেও মাঠ ও মাঠের বাইরে আমাকে অনেক সাহায্য করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘তবে আমি জানতাম আমি আরও ভালো খেলতে পারি। যখন সে চলে গেলো, তখনই বুঝতে পেরেছি এখনই সময় নিজের খেলা বদলানোর এবং লক্ষ্য আরও বড় করার। যা এখন পর্যন্ত বেশ ভালোভাবেই চলছে। প্রতি বছর আমি চেষ্টা করি বিশ্বের সেরা ক্লাবটির জন্য নিজের সর্বোচ্চ দেওয়ার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...