| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, দেখেনিন দিনক্ষণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ১০:৫৯:২৩
শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, দেখেনিন দিনক্ষণ

মূলত, এই আগস্টে এলপিএলের তৃতীয় আসর হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলঙ্কায় রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে জুলাই মাসে তা স্থগিত করা হয়। এবার নতুন সিদ্ধান্তে এলপিএল আয়োজনের ঘোষণা দিয়েছে ডিসেম্বরে।

শুধু এলপিএলই নয়, শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিস্থিতির কারণে চলতি মাসের শেষে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপও সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হয়েছে। তবে, আয়োজকরা আশা করছেন যে ডিসেম্বরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং এলপিএল যথাযথভাবে সংগঠিত হবে।

এবারের এলপিএলের জন্য এরই মধ্যে প্লেয়ার্স ড্রাফট হয়ে গিয়েছিল। টুর্নামেন্ট স্থগিত হওয়ার আগে পাঁচ ফ্র্যাঞ্চাইজি দেশি-বিদেশি ক্রিকেটারদের নিজেদের দলে টেনেছিল। এখন আবার নতুন করে প্লেয়ার্স ড্রাফট হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি।

এদিকে টুর্নামেন্টের নতুন সূচি আবার পড়েছে শ্রীলঙ্কা জাতীয় দলের দুইটি সিরিজের মাঝে। আগামী নভেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে লঙ্কানরা। পরে ডিসেম্বরের শেষ দিকে এলপিএলের পর ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে তারা।

২০২০ সাল থেকে শুরু এলপিএল পাঁচ দলের টুর্নামেন্ট। আগের দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে জাফনা স্ট্যালিয়নস (বর্তমানে জাফনা কিংস)। এ দুই আসরেই রানার্সআপ গল গ্ল্যাডিয়েটরস। নতুন আসর শুরুর আগে কলম্বো স্টারস, ক্যান্ডি ফ্যালকন্স ও ডাম্বুলা জায়ান্টস দলের মালিকানায় রদবদল এসেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...