| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে আজ এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ১০ ০৯:৩৩:৫৯
ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে আজ এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

বুধবার (১০ আগস্ট) জিম্বাবুয়ের বিপক্ষে তাদের ৪০০তম ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে এই ফরম্যাটে ৪০০টি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ সফর শুরু হয়েছিল হার দিয়ে। এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে গাজী আশরাফ হোসেন লিপুর দল। ২০০২ সালে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ৫০ তম ম্যাচও খেলেছিল। ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ৮ উইকেট হারিয়েছে খালেদ মাসুদের দল। ২০০৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১০০তম ওয়ানডে খেলেছিল। ঢাকায় সেই ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতকে ১৫ রানে হারিয়েছিল।

এরপর ১৫০ ও ২০০তম ম্যাচেও বাংলাদেশ জয় পায়। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে ভারতকে এবং ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারায় বাংলাদেশ। তবে ২৫০ এবং ৩০০তম ম্যাচে জয় আসেনি। ২০১১ সালে জিম্বাবুয়ের হারারেতে এবং ২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ হারে বাংলাদেশ।

৩৫০তম ম্যাচে আবার জয় পায় বাংলাদেশ। ঢাকায় তারা হারায় জিম্বাবুয়েকে। এবার ৪০০তম ম্যাচে প্রতিপক্ষও জিম্বাবুয়ে। ভেন্যু হারারে স্পোর্টস ক্লাব মাঠ। এবার কি জিতবে বাংলাদেশ?

২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য কাজটা কঠিন। তবে অসম্ভব কিছু নয় অবশ্যই। এই সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৯ ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। তাই পুরোনো সুখস্মৃতি থেকে আত্মবিশ্বাসী হতে পারে বাংলাদেশ।

এখন পর্যন্ত ৩৯৯ ম্যাচে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৮০ ম্যাচে ৫০ জয় রয়েছে বাংলাদেশের। হেরেছে ৩০টি। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ৫১, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৪, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩৮, পাকিস্তানের বিপক্ষে ৩৭ এবং ভারতের বিপক্ষে ৩৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...