| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সিরিজ হেরে আইসিসি থেকে কড়া শাস্তি পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১৭:৩২:৩৮
সিরিজ হেরে আইসিসি থেকে কড়া শাস্তি পেল বাংলাদেশ

খুব ধীরগতির ওভার রেটের কারণে দলটির ক্রিকেটারদের গুনতে হচ্ছে জরিমানা। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অতিরিক্ত দেরি করার জন্য ৪০ শতাংশ ফি জরিমানা দিতে হবে বাংলাদেশের ক্রিকেটারদের।

মঙ্গলবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তারা যখন বলেছিল, হারারেতে ৭ আগস্ট অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ে ২ গোলে পিছিয়ে পড়ে তামিম ইকবালের দল।

আইসিসির নিয়মানুযায়ী, স্লো ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার নিয়ম রয়েছে। সেক্ষেত্রে দুই ওভার কম করার কারণে ৪০ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে টাইগার ক্রিকেটারদের।

এদিকে ম্যাচ শেষে স্লো ওভার রেটের বিষয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের কাছে জানতে চাওয়া হলে, টাইগারদের ওয়ানডে অধিনায়ক শাস্তি মেনে নেন। যার ফলে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় সেই ওয়ানডে ম্যাচে ২৯০ রান করেও ৫ উইকেটের হার দেখে বাংলাদেশ। সেই ম্যাচ হারের মধ্য দিয়ে ৯ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।

আগামীকাল (১০ আগস্ট) হারারেতে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায় তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে খেলতে নামবে তামিমের দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...