| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

পাকিস্তান ৭৩, ভারত ৫৫

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ১১:০১:৪২
পাকিস্তান ৭৩, ভারত ৫৫

কিন্তু এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তান খুবই দুর্বল। ওডিআই ক্রিকেটে ভারতের বিপক্ষে মোট ১৩২টি ম্যাচের মধ্যে পাকিস্তান ৭৩টিতে জিতেছে এবং মাত্র ৫৫টিতে হেরেছে। কিন্তু ওডিআই বিশ্বকাপে ভারতের বিপক্ষে সাত ম্যাচের সবকটিতেই হেরেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই অবস্থা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে পাকিস্তান। সেটাও গত বছর সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপের ফাইনাল খেলা। বিশ্বকাপের দুই ফরম্যাটেই ১৩টি ম্যাচের মধ্যে ১২টিতেই হেরেছে পাকিস্তান।

এর পেছনে কারণ ধরতে পেরেছেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার শোয়েব মাকসুদ। তার মতে, ভারতের বিপক্ষে খেলার সময় অতিরিক্ত চাপ নয়; বরং বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চের কারণেই বারবার হেরে যায় পাকিস্তান। তবে সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতি হয়েছে বলে মনে করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমে ৩৫ বছর বয়সী শোয়েব বলেছেন, ‘বিশ্বকাপে ভারতের বিপক্ষে ধারাবাহিক পরাজয়ের কারণ হলো পাকিস্তান দল অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে ম্যাচেও স্বাভাবিক খেলা খেলতে পারছে পাকিস্তান। যা আমাদের পারফরম্যান্স উন্নত করেছে।’

গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাননি শোয়েব। তবে এখনও দলে ফেরার আশা দেখেন তিনি, ‘প্রায় দুই দশকের ক্যারিয়ারে মাত্র কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ আমার সামর্থ্যের পরিচয় দেয় না। ইনজুরির কারণে বেশ কয়েকবার বাদ পড়েছি আমি। অনেকবার দলে ফিরেছি এবং এখনও পাকিস্তানের হয়ে খেলার আশা রাখি।’

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ২৯ ওয়ানডে ও ২৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শোয়েব মাকসুদ। যেখানে পাঁচ ফিফটিতে করেছেন প্রায় ১১০০ রান। আসন্ন কাশ্মির প্রিমিয়ার লিগে বাঘ স্ট্যালিয়নসের হয়ে খেলবেন শোয়েব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...