| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলে খেলা নিয়ে নতুন এক বার্তা দিলেন রুবেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ০৯:৩০:৩২
জাতীয় দলে খেলা নিয়ে নতুন এক বার্তা দিলেন রুবেল

সেই রুবেলই এখন দৃশ্যপটের বাইরে। বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন অনেক বেশি সমৃদ্ধ। তাসকিন, শরিফুল, মুস্তাফিজ, এবাদত, খালেদ এক ঝাঁক গতিময় এবং প্রতিভাবান পেসার রয়েছে নির্বাচকদের হাতে। এই নতুনদের ভিড়েই হয়তো হারিয়ে গিয়েছে এক সময়ে দলের অটো চয়েস রুবেল হোসেন।

প্রায় অনেক দিন ধরেই বিসিবির কোনো প্রোগ্রামে নেই রুবেলের নাম। জাতীয় দল, এ দল, বাংলা টাইগার কিংবা এইচপি বর্তমানে কোথাও নেই রুবেলের নাম। তাহলে কি বিসিবির পরিকল্পনা থেকেই অনুপস্থিত রুবেল? সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সাথে এ বিষয়ে ফোনালাপ করেছেন এই পেসার।

বিসিবির পরিকল্পনাতেই তিনি নেই কিনা এই প্রশ্নের উত্তরে রুবেল বলেন"আমি এভাবে কখনোই চিন্তা করি না। আমি মনে করি অনেক সময় খেলোয়ারদের নিয়ে বোর্ড সংশ্লিষ্টদের মাঝে বিভিন্ন রকম কনফিউশন তৈরি হয়। তখন হয়তো কিছু সময়ের জন্য দৃশ্যপটের বাইরে চলে যায় খেলোয়াড়টি। আমি মনে করি এরকম কিছুই হয়েছে, আশা করি খুব দ্রুতই ফিরব"।

এছাড়া নিজের পিঠের ইনজুরির কথাও সাংবাদিকদের জানিয়েছেন রুবেল। ইনজুরি সেরে গেলেই অনুশীলনে ফিরবেন এই তারকা। রুবেলকে শেষ প্রশ্ন করা হয়েছিল এখনো জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা? তিনি বলেন"অবশ্যই স্বপ্ন দেখি। স্বপ্ন না দেখার কোনো কারণই নেই। এখনও আমার অনেক স্বপ্নই রয়েছে। অবশ্যই খুব দ্রুত জাতীয় দলের হয়ে ফিরতে চাই"। সাম্প্রতিক সময়ে বেশকিছু ক্রিকেট বিশ্লেষ্যকই আন্তর্জাতিক ক্রিকেটে রুবেলের শেষ দেখে ফেলেছিলেন।

অধিকাংশই রুবেল হোসেনকে ফেলেছিলেন বাতিলের খাতায়। তবে নিজের উপর বিশ্বাসটা এখনো বজায় রেখেছেন এই ক্রিকেটার। ২২ গজে ভালো করতে যে বিশ্বাসটাই সবচেয়ে জরুরী সেটি খুব ভালো করেই জানেন রুবেল। এক ঝাঁক তরুণ পেসারদের ভিড়ে রুবেল দলে জায়গা করতে পারবেন কিনা তা তো সময়ই বলে দিবে। তবে ক্রিকেটারদের মধ্যে এ ধরনের প্রতিযোগিতাটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবেই তো এগোবে দেশের ক্রিকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...