| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

এশিয়া কাপে শুরু হওয়ার আগেই অনেক বড় দু:সংবাদ পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ২১:৫৮:০৬
এশিয়া কাপে শুরু হওয়ার আগেই অনেক বড় দু:সংবাদ পেল বাংলাদেশ

আঙুলের চোটের কারণে এশিয়া কাপ খেলছেন না জাতীয় ক্রিকেটার নুরুল হাসান সোহান। সোমবার (৮ আগস্ট) সিঙ্গাপুরে তার আঙুলে অস্ত্রোপচার করা হয়। এখন সম্পূর্ণ সুস্থ হতে তার আরও অন্তত চার সপ্তাহ লাগবে। অর্থাৎ এশিয়ান কাপের আগে তার সফল হয়ে দলে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। সংযুক্ত আরব আমিরাতে এশিয়ান কাপ শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১১ আগস্ট এর মধ্যে দল ঘোষণা করতে হবে বিসিবিকে।

কদিন আগে সোহান জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন। অস্ত্রোপচার নাও লাগতে পারে। আশা করি এশিয়া কাপের আগেই সব ঠিক হয়ে যাবে।

তবে সিঙ্গাপুর যাওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে তাকে অপারেশনের টেবিলে যেতে হয়। সোমবার (৮ আগস্ট) সোহান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় বলেন, আসসালামু আলাইকুম। আমার আঙুলের অস্ত্রোপচার করতে হচ্ছে। সকলের কাছে দোয়া কামনা করছি। আল্লাহ মালিক।

ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সিরিজে নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল নুরুল হাসান সোহানের কাঁধে। তবে ১২ দিনের জন্য নেতৃত্ব পাওয়া সোহান টিকলেন মাত্র ৯ দিন। সিরিজ শেষ করার আগেই ইনজুরিতে পড়ে দেশে ফিরে আসেন এ ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিং করার সময় পেসার হাসান মাহমুদের করা একটি বল নুরুল হাসান সোহানের তর্জনী আঙুলে আঘাত করে। এ বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও মোজাদ্দেদ আলফা সানি সে সময় জানিয়েছিলেন, এক্স-রে রিপোর্টে তার তর্জনী আঙুলে একটি ফাটল দেখা দিয়েছে। এ ধরনের ইনজুরি সারতে তিন সপ্তাহের মতো সময়ের প্রয়োজন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...