| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চমক দিয়ে এশিয়া কাপের দল চূড়ান্ত করলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ১৮:১২:১৪
চমক দিয়ে এশিয়া কাপের দল চূড়ান্ত করলো বিসিবি

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে দল ঘোষণার জন্য আরও তিনদিন সময় চেয়েছে। মূলত বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্স এবং বেশ কিছু ইনজুরির কারণে দল ঘোষণায় বিলম্ব করছে বিসিবি।

বর্তমানে জাতীয় দলের ৫ থেকে ৬ জন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরিতে রয়েছেন। জিম্বাবুয়ের প্রথম ওভারেই ইনজুরিতে পড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কাজী নজরুল হাসান সোহান। আজ সিঙ্গাপুরে তার হাতের অপারেশন করা হবে। দলের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন দাসও ইনজুরিতে পড়েছেন।

এশিয়া কাপে তিনি খেলতে পারবেন কিনা এখনও অনিশ্চিত। এছাড়াও ইনজুরিতে রয়েছেন দলের আরেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন। তবে এশিয়া কাপের আগে দলে পাওয়া যেতে পারে তাকে। তাছাড়াও ইনজুরিতে রয়েছেন আরেক ব্যাটসম্যান ইয়াসির আলী।

সব মিলিয়ে ক্রিকেটারদের বাজে পারফরমেন্স এবং ইনজুরির কারণে এখন বিকল্প পথে হাঁটতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এশিয়া কাপের পর নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবারো নতুন করে দল সাজাতে পারে বিসিবি।

সেক্ষেত্রে এই তিন ইভেন্টে দলে ফেরানো হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারকে। বিসিবি এক পরিচালক নিশ্চিত করেছেন আবারও বাংলাদেশ টি-টোয়েন্টি দলের ফিরছেন মুশফিকুর রহিম। এছাড়াও তিনি জানিয়েছেন বিবেচনায় আছে সৌম্য সরকার এবং সাব্বির রহমান।

এছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে এশিয়া কাপের জন্য প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে নির্বাচকরা। ক্রিকেটারদের ইনজুরির আপডেট পাওয়ার পরেই দল ঘোষণা করবে বিসিবি। আর সেই দলে থাকবে একাধিক চমক। এছাড়াও অধিনায়কের দায়িত্ব নিয়ে ফিরছেন সাকিব আল হাসান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...