| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের ২৮৮ রানের এক উত্তেজনাময় ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৮ ০৯:৪৮:১৩
শেষ হলো ভারত-ওয়েস্ট ইন্ডিজের ২৮৮ রানের এক উত্তেজনাময় ম্যাচ, দেখেনিন ফলাফল

রবিবার রাতে ফ্লোরিডার লডারহিলে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে। স্পিনাররা বিশ ওভারের ক্রিকেটে প্রথমবারের মতো প্রতিপক্ষের দশটি উইকেট নিয়েছিলেন ক্যারিবীয়দের মাত্র ১০০ রানে কাভার করার পথে।

আগে ব্যাট করা ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৮৮ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে গেছে। ভারতের পক্ষে রবি বিষ্ণুই ৪, কুলদীপ যাদব ৩ ও ম্যাচসেরা অক্ষর প্যাটেল নিয়েছেন ৩ উইকেট। এই তিন স্পিনার মিলেই গড়লেন ইতিহাস।

বড় লক্ষ্য তাড়া করতে নামা ক্যারিবীয়দের শুরুতেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার কাজটি করেন অক্ষর। পাওয়ার প্লে'র মধ্যে ৩ উইকেট তুলে নেন তিনি। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি স্বাগতিকদের।

তবু শিমরন হেটমায়ারের ৩৫ বলে ৫৬ রানের ইনিংসে খানিক প্রতিরোধ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। একপর্যায়ে ১১ ওভারে ৪ উইকেটে ৭৯ ছিল তাদের সংগ্রহ। সেখান থেকে পরের ২৮ বলে মাত্র ২১ রান তুলতে বাকি সব উইকেট হারায় ক্যারিবীয়রা।

এর আগে ভারতকে ১৮৮ রানে পৌঁছে দেওয়ার বড় কৃতিত্ব শ্রেয়াস আইয়ারের। তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৬৪ রান। এছাড়া দীপক হুদা ২৫ বলে ৩৮ ও অধিনায়ক পান্ডিয়া ১৬ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...