| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

নাসুমকে যে কারনে বাদ দিয়েছে ম্যানেজমেন্ট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৭ ২২:২০:৫১
নাসুমকে যে কারনে বাদ দিয়েছে ম্যানেজমেন্ট

প্রথম ওয়ানডেতে অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলাতে গিয়ে পাঁচজন বিশেষজ্ঞ বোলারই খেলায়নি টিম ম্যানেজমেন্ট। বিশ্বের অধিকাংশ দেশেই এ দায়টি অধিনায়ককে দেওয়া যেত। তবে বাংলাদেশের অধিনায়কের ক্ষমতা যে আক্ষরিক অর্থে সীমিত তা সবার জানা। সেক্ষেত্রে দায়টি টিম ম্যানেজমেন্টকেই নিতে হবে।

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে পাঁচ জন বিশেষজ্ঞ বোলার থাকলেও নাসুমকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। ব্যাপারটি যথেষ্ট চমকপ্রদ, ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনায় বেশ ভালোভাবেই রয়েছেন নাসুম। তাহলে কোন যুক্তিতে নাসুমকে বাদ দিয়ে তাইজুলকে খেলানো হলো? বাংলাদেশের সাদা বলের পরিকল্পনায় বেশ লম্বা সময় ধরে তাইজুল অনুপস্থিত।

বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে মাঝেমধ্যে দলের সাথে রাখা হয় এই ক্রিকেটারকে। যে ক্রিকেটার বিশ্বকাপ পরিকল্পনাতেই নেই তাকে তাহলে কেনই বা নাসুমের জায়গায় খেলানো হলো? ব্যাপারটি বেশ সহজ, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে রায়ান বার্লের বিপক্ষে এক ওভারে ৩৪ রান খাওয়াই কাল হয়েছে নাসুমের।

অর্থাৎ সেই এক ওভারের পারফরমেন্সেই নাসুমের উপর থেকে ভরসা হারিয়েছে ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি টাইগারদের জন্য পরীক্ষা-নিরীক্ষার বড় একটি সুযোগ। আর এখানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা ক্রিকেটারকে বাজিয়ে দেখার সাহস পাচ্ছেন না ম্যানেজমেন্ট। সব মিলিয়ে অপেশাদারিত্বের তুঙ্গে রয়েছে টিম ম্যানেজমেন্ট।

এছাড়াও আরো অনেক ক্ষেত্রেই টিম ম্যানেজমেন্টের আচরণ প্রশ্নবিদ্ধ। প্রথম ম্যাচ হারের পর থেকেই তাইজুলকে নিয়ে বেশ লেখালেখি হচ্ছিল। তার উপর নাসুমের সেই ওভারের পারফরমেন্স, সব মিলিয়ে তাইজুলের দিকে ঝুঁকেছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ক্ষণে ক্ষণে পরিকল্পনা বদলে ফেলছে ম্যানেজমেন্ট।

মিডিয়ার আলোচনা কিংবা জনমতের প্রেক্ষিতে নিশ্চয়ই নিজেদের পরিকল্পনা সাজাতে পারেন না ম্যানেজমেন্ট। নিজেদের সিদ্ধান্তে আরও বেশি দৃঢ় থাকতে হবে ম্যানেজমেন্টকে। তা না হলে ভবিষ্যতে বেশ কঠিন সময় অপেক্ষা করছে দেশের ক্রিকেটের জন্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, কখন ও কোথায় খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...