জিম্বাবুয়ে সিরিজে ডাক পেয়ে নিজেকে নিয়ে এ কেমন মন্তব্য করলেন এবাদত
এ কারণে কোনো ঝুঁকি না নিয়ে আগামী দুই ম্যাচের জন্য ওপেনার নাঈম শেখ ও ডানহাতি স্পিনার এবাদত হোসেনকে দেশের বাইরে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে দেশ ছাড়বেন এই দুই ক্রিকেটার। যাওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবাদত। বলতে বলতে হঠাৎ কল তাকে অবাক করে দিল।
এবাদত বলছিলেন, ‘একটু অবাক করার মতো। ইনশাআল্লাহ্ দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করব। আমি অনুশীলনের মধ্যে আছি। অনুশীলনের মধ্যে না থাকলে মানসিকভাবে পিছিয়ে থাকতাম। তাই আত্মবিশ্বাস ভালো আছে।’
টেস্ট স্পেশালিস্ট বনে যাওয়া এবাদত নিজের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, ‘আমি বাংলাদেশ টাইগার্সের হয়ে এইচপির বিপক্ষে খেলার জন্য খুলনায় ছিলাম। ওখানে সাদা বলের জন্য গিয়েছিলাম। তাই সাদা বলের অনুশীলনটাই করে এসেছি। গতকাল রাতে কল আসে- জাতীয় দলে যোগ দিতে হবে। শুনে খুব খুশি হয়েছি। প্রথমে যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি, মাঝখানে যাচ্ছি।’
জিম্বাবুয়ে সিরিজের জন্য ডাক পাওয়ার আগে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে বলে জানান এবাদত।
ডানহাতি পেসার বলছিলেন, ‘গত ২ বছর ধরে পেস বোলিং ইউনিট উন্নতির চেষ্টা করছে। তাসকিন, মুস্তাফিজ, শরিফুল, আমি, খালেদ- সবাই ভালো করছে। আমরা হাল ছাড়ব না। উন্নতির গ্রাফ আরো ওপরের দিকে নিয়ে যেতে চাই। এখন পর্যন্ত কারো সাথে কথা হয়নি। তামিম ভাইয়ের সাথে সিরিজের আগে কথা হয়েছে। উনি অনেক প্রেরণা দিয়েছেন।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
