| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

প্রথম ম্যাচ জিতেই বাংলাদেশকে নিয়ে আবোল তাবোল বললেন সিকান্দার রাজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ২০:১২:২৬
প্রথম ম্যাচ জিতেই বাংলাদেশকে নিয়ে আবোল তাবোল বললেন সিকান্দার রাজা

চার হাফ সেঞ্চুরিতে ৩০৩ রানের বিশাল পুঁজি করলেও জিম্বাবুয়ের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে ইনোসেন্ট কাইয়া-সিকান্দার রাজার দুর্দান্ত জুটি এবং তাদের ডাবল সেঞ্চুরিতে ৯ বছর পর ওয়ানডেতে জিম্বাবুয়েকে বাংলাদেশের বিপক্ষে জয় এনে দেয়। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে জয়ের পর জিম্বাবুয়ের চোখ এখন সিরিজ জয়ের দিকে।

বাংলাদেশের বিপক্ষে তিনশ রান তাড়া করে জিতলেও তামিম ইকবালের দলকে অসম্মান করতে চান না রাজা। টাইগারদের ক্রিকেটের বড় দেশ হিসেবে আখ্যা দিলেও দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজ নিজেদের করে নিতে চান জিম্বাবুয়ের অভিজ্ঞ এই ব্যাটার।

এ প্রসঙ্গে রাজা বলেন, ‘আমরা এটা অস্বীকার করতে পারি না যে বাংলাদেশ ক্রিকেটের বড় দেশ। তারা টেবিলের (ওয়ানডে সুপার লিগ) ১ বা ২ নম্বরে অবস্থান করছে। তারা ওয়েস্ট ইন্ডিজে ২-১ ব্যবধানে (৩-০) জিতেছে। আমি বাংলাদেশকে অসম্মান করতে অস্বীকার করি। তারা বড় দল। রবিবার জিম্বাবুয়ে সিরিজ জিততে চাইবে। আমরা সঠিক মনোভাব নিয়ে যেতে চাই।’

সর্বশেষ ২০১৩ সালের ৮ মে, বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে হেরেছিল বাংলাদেশ। মাঝে কেটে গেছে ৩৩৭৬ দিন। বছরের হিসেবে ৯ বছর। এই সময়ের মাঝে ১৯ ওয়ানডে খেললেও কোনো জয় পায়নি জিম্বাবুয়ে। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে হারের সেই শেকল ভেঙেছে রেজিস চাকাভার দলের।

শুরুতে দ্রুত উইকেট হারালেও রাজা ও কাইয়ার সেঞ্চুরিতে ৫ উইকেটের জয় ‍তুলে নেয় জিম্বাবুয়ে। এদিকে বাংলাদেশের পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলবে তারা। এরপর অস্ট্রেলিয়া সফরেও যাবে রোডিশিয়ানরা। রাজা মনে করেন, সঠিক সময়েই বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে জিম্বাবুয়ে।

রাজা বলেন, ‘শেকল ভাঙতে পেরে খুব ভালো লাগছে। নয় বছরে আমরা বাংলাদেশকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে ১৯-০ ব্যবধানে এগিয়ে ছিল। জয়টা সঠিক সময়েই এসেছে। ভারত আসছে, আমরা অস্ট্রেলিয়াতে যাবো। আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। জিম্বাবুয়ের জন্য এটা ভালো সময়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...