| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বারবার ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছেন টাইগাররা, ২০২৩ বিশ্বকাপে হতে পারে বড় সমস্যা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৯:৩০:১৫
বারবার ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছেন টাইগাররা, ২০২৩ বিশ্বকাপে হতে পারে বড় সমস্যা

তবে ফিনিশিংয়ে কিছুটা সমস্যা ঠিকই রয়েছে। প্রায় এক যুগ ধরে টাইগারদের ফিনিশিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বিগত এক বছর ধরে ঠিকঠাকভাবে নিজের দায়িত্ব পূরণ করতে পারছেন না মাহমুদুল্লাহ। ওয়ানডেতে বেশ কিছু ম্যাচে টপ অর্ডারের অসাধারণ পারফরমেন্সে শক্ত ভিত পায় বাংলাদেশ।

স্কোর যেখানে অনায়াসেই ৩৩০ কিংবা এরচেয়ে বেশিও হতে পারত, সে জায়গায় দুর্বল ফিনিশিংয়ের কারণে কোনোভাবে ৩০০ পেরোয় টাইগাররা। আফগানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের উদাহরণটা এক্ষেত্রে দেওয়া যেতে পারে। ৪৬তম ওভারে দুই সেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং লিটন কুমার দাস আউট হলে, টাইগারদের স্কোর দাঁড়ায় ২৮৫/৪ উইকেটে।

এ জায়গা থেকে মাহমুদুল্লাহ রিয়াদ করেন ৯ বলে ৬ এবং আফিফ হোসেন ধ্রুব করেন ১২ বলে ১৩ রান। নির্দ্বিধায় বিশ্বের জঘন্যতম ফিনিশিংয়ের একটি নমুনা ছিল এ ম্যাচ। এবং এ ঘটনা শুধু এমন একটি নয় বেশ কিছু সময় ধরেই মাহমুদুল্লাহর ব্যাটে রান নেই। ফিনিশিংয়ে অধিকাংশ সময় বল এবং রান সমান রেখে রান করছেন।

যা একটি আদর্শ ফিনিশারের জন্য কোনোভাবেই বোধগম্য নয়। বয়সের চাপ পাশাপাশি পিঠেও ইনজুরি রয়েছে রিয়াদের, রিয়াদকে নিয়ে ২০২৩ বিশ্বকাপ পরিকল্পনা করা যুক্তিসঙ্গত হবে কি? দলে রিয়াদ কিংবা অন্য যেকোনো ফিনিসারই থাকুক না কেন, নিয়মিত ব্যাটা হাতে ঝড় তুলতেই হবে ফিনিশারদের। তা না হলে বিশ্বকাপে কঠিন সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...