| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ওয়ানডে সিরিজ শেষ করতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন দুই নতুন টাইগার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৬ ১৫:১৩:৪৯
ওয়ানডে সিরিজ শেষ করতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন দুই নতুন টাইগার

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ করছিলেন লিটন দাস। কিন্তু ব্যক্তিগত ৮১ রানের পর পায়ে ব্যথা অনুভব করেন লিটন। এরপর মাঠ ছেড়ে দেন। যার কারণে আগামী তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন লিটন দাস।

সেই সাথে গতকাল ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ব্যাট হাতে গতকাল ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুশফিক। এরপর আর ফিল্ডিংয়ে দেখা যায়নি মুশফিকুর রহিমকে। এছাড়াও বোলিংয়ের সময় ইনজুরিতে পড়েন ফাস্ট বোলার শরিফুল ইসলাম।

তবে পুরো সিরিজ থেকে লিটন দাস ছিটকে গেলেও গুরুতর নয় মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামের ব্যথা। তবে তার পরেও বাকি দুই ওয়ানডে ম্যাচ খেলতে দেশ থেকে উড়িয়ে নেওয়া হচ্ছে ওপেনার নাঈম শেখ এবং ফাস্ট বোলার এবাদত হোসেনকে। আজ রাত আটটার সময় জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে তারা। আগামীকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচের আগেই দলের সাথে যোগ দিবেন তারা দুইজন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...