| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে একেবারেই চাপমুক্ত রাখেনি জিম্বাবুয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ২০:০৩:৩২
বাংলাদেশকে একেবারেই চাপমুক্ত রাখেনি জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের হয়ে রান তাড়া করতে নামেন রেগিস চাকাভা ও তারিসাই মুসাকান্দা। দুজনের কেউই দলকে আশানুরূপ শুরু এনে দিতে পারেননি। প্রথম দুই ওভারেই সাজঘরে ফেরেন তারা।

প্রথম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের ডেলিভারিতে বোল্ড হন চাকাভা। অন্যদিকে শরিফুল ইসলামের করা ইনিংসের দ্বিতীয় ওভারে মোসাদ্দেক হোসেনের তালুবন্দী হন মুসাকান্দা। এর আগে তারা করেন যথাক্রমে ২ ও ৪ রান।

শুরুতেই দুই উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ে তোলেন ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলে মাধেভেরে। দুজনে গড়েন ৫৬ রানের জুটি। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন মাধেভেরে। এর আগে করেন ১৯ রান।

তবে এরপর আর কোনো ক্ষতির শিকার হয়নি জিম্বাবুয়ে। কাইয়া ও সিকান্দার রাজা মিলে দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন। এরই মধ্যে কাইয়া পেয়েছেন অর্ধশতকের দেখা। একইপথে আছেন রাজাও। এখন পর্যন্ত তারা ব্যাট করছেন যথাক্রমে ৬৮ ও ৬৩ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...