| ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩

রীতিমত অবিশ্বাস্য: অধিনায়ক ছাড়াই এশিয়া কাপের দল চূড়ান্ত করলো বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ১২:৩০:০৩
রীতিমত অবিশ্বাস্য: অধিনায়ক ছাড়াই এশিয়া কাপের দল চূড়ান্ত করলো বাংলাদেশ

এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময় আগামী সোমবার। বৃহস্পতিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বললেন, টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণার সময় হয়নি এখনও।

“দল (নির্ধারিত সময়ের) আগেই দিয়ে দেয়া হবে। দুই-তিনদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এটা নিয়ে কথা বার্তা হচ্ছে। আজ এটা নিয়ে আলাপ করতেও চেয়েছিল। আমি যেহেতু বাইরে চলে যাচ্ছি আমি বলে দিয়েছি, সিদ্ধান্তটা নিয়ে নিতে।”

২০১৯ সালে সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর থেকে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে তাকে বিশ্রাম দিয়ে অধিনায়ক করা হয় নুরুল হাসান সোহানকে। এই সিরিজের দ্বিতীয় ম‍্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পাওয়ায় অন্তত তিন সপ্তাহের জন‍্য মাঠের বাইরে চলে গেছেন এই কিপার-ব‍্যাটস‍ম‍্যান।

তার জায়গায় সিরিজ নির্ধারণী তৃতীয় ম‍্যাচের দলে ডাক পান মাহমুদউল্লাহ। তবে নেতৃত্বে ফেরানো হয়নি তাকে। ১০ রানে হেরে যাওয়া সেই ম‍্যাচে নেতৃত্বের অভিষেক হয় মোসাদ্দেক হোসেনের।

এশিয়া কাপের জন‍্য অধিনায়ক হিসেবে বিসিবির বিবেচনায় মাহমুদউল্লাহ ছাড়াও আর কারা আছেন, তা খোলাখুলিভাবেই বলে দিলেন বিসিবি সভাপতি।

“(মাহমুদউল্লাহর নাম আছে। সাকিব আল হাসানের নাম নিশ্চিতভাবেই আছে। অস্বীকার করার কিছু নেই। এখানে আরও নাম আছে।”

“এখানে আগে আরো নাম ছিল, লিটন দাস। আপনাদের সরাসরিই বলছি। এখন তো দেখছি নতুন করে যোগ হচ্ছে সোহান। অনেকে মনে করছে সোহানও ভবিষ্যতে হতে পারে। একজন অধিনায়ক হলে আরেক জন তো সহ-অধিনায়ক হবে। আমরা এখনও চূড়ান্ত করিনি। যাকেই বানাই না কেন, তার সঙ্গে কথা বলতে হবে তো আগে। তার সঙ্গে কিছু শর্ত তো বোর্ডের ঠিক করে নিতে হবে। তো এই জিনিসগুলো সবই বাকি আছে।”

চার জনের মধ্যে চোটের কারণে সোহানকে এশিয়া কাপে পাওয়া নিয়ে আছে শঙ্কা। গুঞ্জন আছে, লিটন নিজেই আগ্রহী নন নেতৃত্বের ব্যাপারে। বিবেচনায় থাকা সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন বিসিবি সভাপতি।

“সে (অধিনায়ক) হতে চায় কিনা, সেটাও তো জানতে হবে। যে চারটি নাম বললাম, এদের মধ্যে একজন এরই মধ‍্যে না করে দিয়েছে। আমি বলব না, সে কে। বোর্ড বা ম্যানেজমেন্ট কি চিন্তা করল, সেটা যথেষ্ট নয়। যাদের কথা বলছি, তারা হতে চায় কিনা সেটাও জানতে হবে।”

“দল আর অধিনায়ক একসঙ্গে দুই-তিনদিনের মধ্যে জানতে পারবেন। এই মুহূর্তে কে অধিনায়ক হবে, আমি জানি না। কারণ উনারা (সম্ভাব‍্যদের সঙ্গে) কথা বলবেন। কথা বলে আমাকে জানাবেন উনাদের ফাইন্ডিংস । এজন্য আগে জানতে হবে কে হতে চায়, কে হতে চায় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যত সহজ ভাবছেন, তত সহজ নয়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ভারত সরে যাওয়ায় প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। মর্যাদাপূর্ণ ...

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

বিশ্বকাপের ৯ দল চূড়ান্ত, বাংলাদেশের সামনে বড় সমীকরণ

নিজস্ব প্রতিবেদক: আয়ারল্যান্ডকে দ্বিতীয় ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা‌, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: কোপা সুদামেরিকানার শেষ ষোলো’র প্রথম লেগে ম্যাকারাকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলের সান্তোস। ঘরের ...

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

মেসির অবসরের ইঙ্গিত, বিশ্বকাপের পর বড় প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে নতুন করে অনিশ্চয়তার ...