| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আবারও আসামকে ভেঙ্গে গুড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা, দেখেনিন ম্যাচের ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ১২:১১:৩১
আবারও আসামকে ভেঙ্গে গুড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা, দেখেনিন ম্যাচের ফলাফল

গুয়াহাটির আমিনগাও ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় তিনদিনের ম্যাচে ইনিংস ও ২৪৪ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। প্রথম ম্যাচে জয়ের ব্যবধান ছিল ১০ উইকেটে। এবার দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে দুই ইনিংসে ২০ উইকেট হারিয়েও বাংলাদেশের তরুণদের 8 উইকেটে ৪৩১ রানের সংগ্রহ টপকে যেতে পারেনি আসামের তরুণরা।

ম্যাচের প্রথম ইনিংসে সফরকারীদের পক্ষে সেঞ্চুরি হাঁকান জাওয়াদ আবরার ও হাসানুজ্জামান। ওপেনার জাওয়াদ ২০৩ বলে ১৮ চার ও ৫ ছয়ে করেন ১৩৯ রান। হাসানুজ্জামান মাত্র ৮৩ বলে ১৪ চার ও ৭ ছয়ে করেন ১১৪ রান। এছাড়া কালিম সিদ্দিকী ৭২ রান করলে ৮ উইকেটে ৪৩১ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।

জবাব দিতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সবশেষ স্কুল ক্রিকেট মাতানো শাইখ ইমতিয়াজ শিহাব। এছাড়া সঞ্জিত মজুমদার, আল ফাহাদ ও ফারহান শাহরিয়ার নেন দুইটি করে উইকেট।

৩৬৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়ে আসাম। দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি তাদের ব্যাটাররা। এবার খানিক উন্নতি করে তারা অলআউট হয় ১১৯ রানে। এই ইনিংসে ফারহান শাহরিয়ার নেন ৫ উইকেট। এছাড়া সামিউন বশির ৩ ও ইমতিয়াজ শিহাবের শিকার ২টি করে উইকেট।

তিন দিনের ম্যাচের সিরিজ জেতার পর এবার আসামের যুবাদের বিপক্ষে পঞ্চাশ ওভারের ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ৮, ১১ ও ১৩ আগস্ট হবে দুই দলের মধ্যকার তিনটি একদিনের ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...