| ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

হঠাৎ-ই টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়তে চলেছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ১১:৪৪:৪১
হঠাৎ-ই টেস্ট ক্রিকেট থেকে বাদ পড়তে চলেছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ

পিটারসেন তার অনুমানের একটি সময়সীমাও রেখেছেন। তার মতে, ২০২৫ সালের মধ্যে ক্রিকেটের সবচেয়ে অভিজাত সংস্করণে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দল ছাড়া টেস্ট ক্রিকেটে আর কোনো ভবিষ্যৎ দেখছেন না এই স্টাইলিশ প্রাক্তন ব্যাটসম্যান।

তার মতে, অ্যাশেজ, ভারত বনাম ইংল্যান্ড, ভারত বনাম অস্ট্রেলিয়া, পাকিস্তান বনাম ভারত বা এই মানের কিছু সিরিজ ছাড়া টেস্ট ক্রিকেটে আর কিছু নাও দেখা যেতে পারে। বেটওয়ে'তে লেখা কলামে পিটারসেন বুঝিয়েছেন, টেস্ট সিরিজ খেলুড়ে যেকোনো দুটো দল সমানে সমান প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে তাদের আর এই অভিজাত সংস্করণে নাও দেখা যেতে পারে।

তিনি লিখেন, 'আমি আগেও বলেছি, আমার মনে হয় ২০২৫ সালের মধ্যে শুধুমাত্র বড় দলগুলোই টেস্ট খেলবে। বলতে খারাপ লাগছে, তবে যেসব সিরিজে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ বা বড় দল বাদে অন্য কোনো দল থাকবে তাদের একপাশে সরে যেতে হবে।'

পিটারসেনের মতে, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তুমুল জোয়ারে টেস্ট ক্রিকেটারদের উচ্চমানে অর্থ প্রদান না করলে লাল বলের ক্রিকেট সংস্কৃতি এমনিতেই হারিয়ে যাবে অনেকগুলো দেশ থেকে।

তিনি আরও লিখেন, 'আমি একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি, যেখানে ২০২৫ সালে টেস্ট ক্রিকেট বলতে শুধু থাকবে আশেজ, ইংল্যান্ড বনাম ভারত, অস্ট্রেলিয়া বনাম ভারত, ভারত বনাম পাকিস্তান এবং অন্যান্য উঁচুমানের সিরিজ; যদি অন্যান্য দল তাদের টেস্ট ক্রিকেটারদের অনেক বেশি অর্থ প্রদান না করে! আমি আগেও লিখেছি, ইসিবি কীভাবে তাদের টেস্ট ক্রিকেটকে বাঁচাতে পারে। তবে সব দল নিশ্চিতভাবেই সেটা পারবে না।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন

ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন

ক্রীড়া ডেস্ক: লিগস কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের টিকিয়ে রাখার মিশন নিয়ে আজ মাঠে নামছে ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...