| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গোপন তথ্য ফাঁস, ধোনির নেওয়া এই একটি মাত্র সিদ্ধান্তই বদলে দিয়েছে পুরো ভারতীয় ক্রিকেটকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ১০:৩৮:০৮
গোপন তথ্য ফাঁস, ধোনির নেওয়া এই একটি মাত্র সিদ্ধান্তই বদলে দিয়েছে পুরো ভারতীয় ক্রিকেটকে

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস শুরু করছেন সূর্যকুমার যাদব। এমন একটি পরিস্থিতিতে, প্রাক্তন ভারতীয় ফিল্ডিং কোচ আর শ্রীধর স্মরণ করেছেন যে কীভাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০১৩সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার সাথে ইনিংস খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন।

শ্রীধর বলেন, দীনেশ কার্তিক যখন নেটে ভালো ব্যাটিং করছিলেন, ধোনি রোহিতকে ইনিংস খুলতে বলেছিলেন। এটি ধোনির পদক্ষেপ ছিল, যা ভারতীয় ক্রিকেটের জন্য দুর্দান্তভাবে কাজ করেছিল।

তিনি জানিয়ে দেন যে, ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতকে ওপেন করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক ধোনি। শ্রীধর বলেন, “ধোনি ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতকে ওপেনিংয়ের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। দীনেশ (কার্তিক) অনুশীলন ম্যাচগুলিতে এত ভালো ব্যাটিং করছিল। কিন্তু রোহিতকে ওপেন করতে হয়েছিল… তাই তৎকালীন ম্যানেজমেন্ট এবং অধিনায়ক ধোনি, টপ অর্ডারে রোহিতের জন্য জায়গা তৈরি করেছিলেন। এটি একটি দুর্দান্ত পদক্ষেপ ছিল।”

টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেনার হিসেবে ২৯৭৩ রান করেছেন রোহিত। যার কৃতিত্ব আপনি ধোনিকে দেওয়া যেতে পারে। কারণ, মাহি তখন রোহিতকে ওপেন করার জন্য প্রস্তুত করেছিলেন। সেটা মনে করেই টিম ইন্ডিয়ার প্রাক্তন ফিল্ডিং কোচ আর শ্রীধর ধোনিরই প্রশংসা করেছেন। অন্যদিকে, বর্তমানে সূর্যকুমার যাদব সাদা বলের ক্রিকেটে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে উঠে এসেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওপেনার হিসেবে ভালো করেছেন তিনি। তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। সূর্য ৪৪ বলে ৭৬ রান করেন, যার মধ্যে ৮ চার ও ৪ ছক্কা ছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট জয়ের সংখ্যায় সবার আগে ভারত। তবে জয়-হারের অনুপাতের হিসাবে দেশটিকেও ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের দৌড়ে হঠাৎ বদলে গেল হিসাব, এগিয়ে হ্যারি কেইন

ব্যালন ডি’অরের দৌড়ে হঠাৎ বদলে গেল হিসাব, এগিয়ে হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে শেষ মুহূর্তে জমে উঠেছে উত্তেজনা। পুরস্কারটির সম্ভাব্য বিজয়ী নিয়ে ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...