| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চরম উত্তেজনায় শেষ হলো নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৫ ০৯:৪১:১১
চরম উত্তেজনায় শেষ হলো নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

প্রথমে হেগ স্পোর্টস পার্কে ৭ উইকেট হারিয়ে ১৪৮ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। জবাবে বাস ডি লাইডের ব্যাট হাতে প্রতিশ্রুতিশীল দেখাচ্ছিল ডাচরা। তবে ১৩২ রানের বেশি করতে পারেনি তারা। নিউজিল্যান্ড ১৬ রানে জিতেছে।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্বাগতিক নেদারল্যান্ডস। নিউজিল্যান্ড ৬ ওভারে দুই উইকেট হারিয়ে মাত্র ৩৩ রান করতে সক্ষম হয়। ইনিংসের ১৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৯৫ রান।

সেখান থেকে তাদের দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড় করানোর পুরো কৃতিত্ব জিমি নিশাম ও ইশ সোধির। দুইটি করে চার-ছয়ের মারে ১৭ বলে ৩২ রান করেন নিশাম, সোধির ব্যাট থেকে আসে ১০ বলে ১৯ রান। যার সুবাদে ১৪৮ রানে পৌঁছায় নিউজিল্যান্ড।

জবাব দিতে নেমে নেদারল্যান্ডসের শুরুটাও ভালো ছিল না। পাওয়ার প্লে'তে মাত্র ৩০ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। সেখান থেকে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিন নম্বরে নামা বাস ডি লিড।

ডি লিডের ৫৩ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে কিউইদের কাছাকাছি পৌঁছায় নেদারল্যান্ডস। তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক ও উইকেটরক্ষক স্কট এডওয়ার্ডস।

নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন ব্লেয়ার টিকনার। বেন সিয়ার্সের শিকার ২২ রানে ৩ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...