ম্যাচ সমতায় থাকলেও ফাইনাল খেলবে বাংলাদেশ, দেখেনিন নতুন সমীকরণ
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দেশ ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচ। তিনটি ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে স্বাগতিক ভারত দ্বিতীয় ও নেপাল তৃতীয়। পাঁচ দলের প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল ফাইনালে খেলবে।
দুর্বল মালদ্বীপের বিরুদ্ধে আজ ভারত জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে। আর নেপাল বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারলে ফাইনাল নিশ্চিত তাদেরও। ভারতের কাছে ৮-০ গোলে হেরে গোল গড়ে হিমালয় জাতি। তবে, বাংলাদেশ অল্প ব্যবধানে হারলেও, তারা গোল পার্থক্যে এগিয়ে থাকায় ফাইনালে খেলার সুযোগ পাবে (বাংলাদেশ +৫ এবং নেপাল-১)।
তবে পরাজয় কিংবা ড্র নয়, দুর্দন্ড প্রতাপে জয়লাভ করেই সাফের ফাইনালে যেতে চায় বাংলাদেশ। নেপালকে হারিয়েই ফাইনালে খেলতে চাইছেন বাংলাদেশের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য।
এক ভিডিও বার্তায় গতকাল তিনি বলেন, “নেপাল ম্যাচটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেননা, ম্যাচটির ওপর নির্ভর করছে কারা ফাইনালে যাবে। সবার মনোযোগ সেই ম্যাচের দিকে। গত তিনটা ম্যাচ যেভাবে খেলেছি আমার মনে হয় এখনও সেরাটা দেওয়া বাকি আছে। আমার বিশ্বাস নেপালের বিপক্ষে জিতেই আমরা ফাইনালে যেতে পারবো।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
