| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

জয়সুরিয়ার ঘূর্ণির পর অবিশ্বাস্যভাবে শেষ হলো পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ২৮ ১৫:২৭:০৬
জয়সুরিয়ার ঘূর্ণির পর অবিশ্বাস্যভাবে শেষ হলো পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ

তবে এবার আর পারলো না পাকিস্তান। শেষ ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ৫০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনেই ২৬১ রানে থামলো পাকিস্তান। সফরকারীদের বিপক্ষে ২৪৬ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো লঙ্কানরা।

স্বাগতিকদের এই জয়ে সবচেয়ে বড় কৃতিত্ব ৩০ বছর বয়সী সেনসেশন প্রভাত জয়সুরিয়ার। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অধিনায়ক বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে যখন প্রতিরোধ গড়ে তুলেছে দলটি, তখনই মঞ্চে আবির্ভাব জয়সুরিয়ার।

প্রথম ইনিংসে ৩ উইকেট শিকার করা জয়সুরিয়া দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করে পাকিস্তানকে রুখে দেন। এই বাঁহাতি স্পিনার ১১৭ রানে নেন ৫ উইকেট। জয়সুরিয়া ছাড়াও লঙ্কান ডানহাতি স্পিনার রমেশ মেন্ডিস ১০১ রানে নিয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি রান আউটের শিকার হয়ে ফেরেন।

এর আগে শেষদিন সকালে ইমাম উল হককে নিয়ে দলীয় ১ উইকেটে ৮৯ রান নিয়ে মাঠে আসেন বাবর। আগের দিনের ৪৬ রানে অপরাজিত ইমাম আর ৩ রান যোগ করতেই প্যাভিলিয়নের পথ ধরেন।

তৃতীয় উইকেটে রিজওয়ানকে নিয়ে ৭৯ রানের জুটি গড়েন বাবর। ৩৭ রানে রিজওয়ানকে ফিরিয়ে শেষ দিনে উইকেট শিকার শুরু করেন জয়সুরিয়া। এরপর একই স্পেলে আঘা সালমান ও বাবর আজমকে ফিরিয়ে ম্যাচের গতিপথ নিজেদের দিকে নিয়ে আসেন জয়সুরিয়া।

আউট হওয়ার আগে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন বাবর। শেষদিকে ইয়াসির শাহর ৬ চারে ২৭ রানে আড়াইশোর কৌঠা পেরোয় পাকিস্তান। ইয়াসিরকে ফিরিয়েই তিন টেস্টের ক্যারিয়ারের চতুর্থ ফাইফার তুলে নেন জয়সুরিয়া। তিন টেস্ট শেষে জয়সুরিয়ার উইকেটসংখ্যা গিয়ে দাঁড়ালো ২৯-এ।

এর আগে গলে দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দিনেশ চান্দিমালের ৮০ রানের সুবাদে ৩৭৮ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে আঘা সালমানের ৬২ রানে ২৩১ রান তুলতে পারে পাকিস্তান। লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে ধনঞ্জয়া ডি সিলভার শতকে ৮ উইকেটে ৩৬০ রানে ডিক্লেয়ার করলে শেষ ইনিংসে ৫০৮ রানের লক্ষ্য পায় পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...