ভারতীয় অলরাউন্ডার হার্দিককে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন শোয়েব
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন হার্দিক। এমনকি প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব পেয়ে দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। আইপিএলের সেই ফর্ম তিনি এখনও ধরে রেখেছেন। ভারতের সাম্প্রতিক সিরিজগুলোতে বড় অবদান রাখছেন এই পেস বোলিং অলরাউন্ডার।
তার এমন পারফরম্যান্সের পেছনে বড় কারণ হতে পারে সে মাঠের খেলা উপভোগ করছে এমনটাই মনে করেন শোয়েব। পাকিস্তানের সাবেক এই তারকা পেসারের মতে, হার্দিক একজন দুর্দান্ত পেসার এবং একই সঙ্গে ব্যাটার এবং ফিল্ডারও।
শোয়েব বলেন, 'সে মাঠের খেলা উপভোগ করছে বলে মনে হচ্ছে। সে একজন বিরল প্রতিভাবান, মাঠের বাইরে তার খুব বেশি মনযোগ দেয়া উচিত নয়। সে একজন দুর্দান্ত ফিল্ডার, একজন দুর্দান্ত বোলার, আসলে সে পেস ব্যাটারিতে দুর্দান্ত সংযোজন। সে অন্য বোলারদেরকে ছাড়িয়ে গেছে এবং আমি তাকে তার খেলায় মনোনিবেশ করার পরামর্শ দেব।'
সর্বশেষ আইপিএলের আগে প্রায় দুই বছরের মতো অফফর্মে ছিলেন হার্দিক। এর বড় কারণ ছিল অবশ্য তার ফিটনেস। এই সময়ে তিনি ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি। এরপর থেকে তিনি ফিটনেসে মনযোগ বাড়িয়েছেন, যা তাকে সাফল্য এনে দিয়েছে।
শোয়েব বলেন, 'আমি হার্দিক পান্ডিয়াকে বোলার হিসাবে পারফর্ম করতে দেখে খুশি হয়েছিলাম কারণ সে দলে অবিশ্বাস্য ভারসাম্য এনেছে। আমি আনন্দিত যে, সে তার ফিটনেসে মনযোগী হয়ে উঠেছে। সে একটি বড় ধাক্কা পেয়েছিলে, যখন পুরোপুরি ফিট না হওয়ার কারণে ১-২ বছর দলের বাইরে ছিল।'
আপনার জন্য নির্বাচিত নিউজ
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- নতুন Bajaj Pulsar 150-এ বড় পরিবর্তন, থাকছে TFT ডিসপ্লে ও নতুন ইঞ্জিন
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
