| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আবার জিম্বাবুয়ে উড়াল দেবে টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৭ ১৫:৫১:১০
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে আবার জিম্বাবুয়ে উড়াল দেবে টাইগাররা

সেখান থেকে ১৮ জুলাই বাংলাদেশে আসবেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। দেশে ফেরার পর ২২শে জুলাই জিম্বাবুয়ে যাবেন টাইগার ক্রিকেটাররা। এরপর তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

সিরিজের সূচি বিষয়ে আগে থেকেই সব নিশ্চিত ছিল বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছিলেন, ‘জিম্বাবুয়ে বোর্ডের সঙ্গে কথা বলে আমরা মোটামুটি একটা সূচি চূড়ান্ত করেছি। যেহেতু জিম্বাবুয়ে বোর্ড স্বাগতিক, তারাই এটা ঘোষণা করবে। তবে আমরা আগস্টের মধ্যে সফর শেষ করে দেশে ফেরাতে চাই আমাদের দলকে।’

তবে আগস্টের বেশ আগেই ফিরবে বাংলাদেশ। কারণ, জিম্বাবুয়ে সফরে ব্যস্ত সূচি থাকবে টাইগার ক্রিকেটারদের সামনে। ওয়েস্ট ইন্ডিজ থেকে ১৮ জুলাই ফিরে তিনদিনের বিশ্রাম না নিতেই ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবে ক্রিকেটাররা।

সেখানে পৌঁছে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে টাইগার ক্রিকেটাররা। এরপর ২৮ জুলাই, ৩০ জুলাই ও ১ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।

ওয়ানডে সিরিজ শেষে দুই দিনের বিরতি শেষে ৪ আগস্ট টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দুই দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের খেলাগুলো হবে ৪, ৬ ও ৮ আগস্ট। সফরের সবগুলো ম্যাচই হবে হারারেতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...