| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলায় স্থায়ীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেলেন স্মিথ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৭ ১৩:৪৫:৩৬
ইংল্যান্ডের আক্রমণাত্মক খেলায় স্থায়ীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেলেন স্মিথ

ব্রেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড টেস্ট দল বর্তমানে খুবই আক্রমণাত্মক ক্রিকেট খেলছে। যে কারণে তারা ধারাবাহিকভাবে ম্যাচ জিতেছে। কয়েকদিন আগে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ইংলিশরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এজবাস্টন টেস্টেও ভারতকে হারিয়েছে বড় ব্যবধানে।

ইংল্যান্ড এখন টেস্টে ধুমধাম ক্রিকেট খেলছে। টেস্টের চতুর্থ ইনিংস হোক বা পঞ্চম দিন, এখন তাদের সামনে ৪০০-৫০০ রানও নিরাপদ নয়। ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিককে বলা হয় 'বেসবল' স্টাইল। যা বিশ্ব ক্রিকেটে আলোচনার ঝড় উঠেছে।

এবার সেই আলোচনায় যোগ দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও টেস্টে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার স্টিভেন স্মিথ। তিনি যেন কিছুটা খোঁচাই দিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের। স্মিথের মতে, ইংল্যান্ড দলের এই নতুন স্টাইলটি বেশ রোমাঞ্চকর হলেও কতদিন চলবে, সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এমন ক্রিকেটের স্থায়ীত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ইংলিশদের খেলার প্রসঙ্গ আসলে স্মিথ বলেন, ‘এটা খুবই রোমাঞ্চকর। তবে আমি দেখতে চাই, এটা কতদিন স্থায়ী হয়। এটা কি একটানা চলতে পারে?’

স্মিথ যোগ করেন, ‘আপনি যদি এমন উইকেটে ব্যাট করেন যেখানে ঘাস আছে এবং প্যাট কামিন্স, জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক সামনে থেকে বোলিং করছেন, আপনি কি তখনও এভাবে ব্যাট করবেন? আমরা দেখব ভবিষ্যতে কী হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...