| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবাক কান্ড: এত কিছুর পরেও বোলারদের প্রতি দৃঢ় আস্থা অধিনায়কের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৭ ১৩:০৮:৩০
অবাক কান্ড: এত কিছুর পরেও বোলারদের প্রতি দৃঢ় আস্থা অধিনায়কের

তবে গায়ানায় সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে দলের বোলারদের ওপর আস্থা দেখিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলের বোলিং ইউনিট দ্রুত ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

ডমিনিকের দ্বিতীয় খেলায় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ পাঁচ উইকেটে ১৯৩ রান। খেলায় ৩৫ রানে হেরে যায় বাংলাদেশ। সেই ম্যাচে উইকেটশুন্য থাকা মুস্তাফিজ ওভার প্রতি খরচ করেন ৯.২৫ রান।

ম্যাচটিতে তিন ওভার করা তাসকিনের ইকোনমি রেট ছিল ১৫.৩৩। আরেক পেসার শরিফুল ইসলামের ইকোনমি রেট ছিল বরাবর দশ। সাকিবের ইকোনমি রেটও ছিল ন'য়ের উপরে। যদিও বোলারদের সক্ষমতায় বিশ্বাস হারাচ্ছেন না মাহমুদউল্লাহ। ব্যাটাররা জেতার মতো পুঁজি এনে দিলেই ঘুরে দাঁড়াবেন বোলাররা, বিশ্বাস তার।

মাহমুদউল্লাহ বলেন, 'আমাদের এই বিশ্বাসটা আছে, যদি আমরা ব‍্যাটাররা নিয়মিত ১৬০ থেকে ১৭০ রান করতে পারি, বোলারদের ওইটা ডিফেন্ড করতে পারবে। কারণ, আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো। হয়তো আগের ম‍্যাচে পেসাররা সেভাবে ভালো করতে পারেনি।'

'তবে সব মিলিয়ে যদি লক্ষ‍্য করে দেখেন, অনেক ম‍্যাচেই আমাদের বোলাররা কিন্তু প্রতিপক্ষকে ছোট, ছোট পুঁজি নিয়েও আটকে রেখেছে। এখনও আমার বেশ অগাধ বিশ্বাস আছে বোলিং বিভাগের উপর। ওরা ঘুরে দাঁড়াতে পারবে।'

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অবশ্য এক ওভার বোলিং করে উইকেট মেইডেন নেন মোসাদ্দেক হোসেন। যদিও এরপর আর বোলিং করার সুযোগ হয়নি তার। ম্যাচটি ৩৫ রানে হারে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...