| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

স্পিনারদের পাত্তা না দিয়ে, এবার পেসারদের নিয়ে ভাবছেন পুরান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৭ ১২:২৪:০২
স্পিনারদের পাত্তা না দিয়ে, এবার পেসারদের নিয়ে ভাবছেন পুরান

একজন ক্যারিবিয়ান অধিনায়ক তার নিজের ব্যাটের ওপর নির্ভরশীল। গায়ানার এই এলাকায় অবশ্য ফাস্ট বোলারদের শক্তি একটু বেশিই। এখন পর্যন্ত ১০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে। যেখানে পেসাররা নিয়েছেন ৫৩ উইকেট।

অন্যদিকে, স্পিনাররা ২৮ টি উইকেট নিয়েছে। তবে ইকোনমি রেট দেখলে বোঝা যায় প্রভিডেন্সের জাতীয় স্টেডিয়ামেও স্পিনাররা এগিয়ে। এই মাঠে পেসারদের ইকোনমি রেট হল ৭.৪০, এবং স্পিনারদের ইকোনমি রেট হল ৬.৪৩৷

তৃতীয় টি-টোয়েন্টি শুরুর আগের দিন পুরান বলেন, ‘বলতে পারব না আসলে। আমার মনে হয়েছে, কন্ডিশন পর্যালোচনা করে ইতিবাচক থাকাই দরকার আমাদের। নির্দিষ্ট দিনে যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মানসম্পন্ন স্পিনার আছে, তবে তাদের নিয়ে খুব বেশি ভাবতে চাই না।’

‘আমাদের ভালো ব্যাটসম্যান আছে, যাদের দক্ষতা আছে। নির্দিষ্ট দিনে তারা দলের জন্য ফল নিয়ে আসতে পারবে। এটা নিয়ে ভাবতে চাই না। আমাদের দলের ব্যাটসম্যানদের নিয়ে খুশি আমি। কেউ কেউ ভুল করতেই পারে, তবে তাদের সমর্থন দেওয়াটা গুরুত্বপূর্ণ। একটা ম্যাচের কারণে আত্মবিশ্বাস আলগা হয়ে যাক, এটি চাই না আমরা। আশা করি সব ঠিকঠাক থাকবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...