| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

সিরিজ বাঁচানোর লক্ষ্যে পরিবর্তন আসতে চলেছে টাইগার একাদশে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৭ ১০:২৭:১০
সিরিজ বাঁচানোর লক্ষ্যে পরিবর্তন আসতে চলেছে টাইগার একাদশে

গায়ানায় আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। মাহমুদউল্লাহ রিয়াদের দলকে এই ম্যাচে জিততেই হবে। বিকল্প চিন্তার কোনো অবকাশ নেই।

টিকে থাকার এই যুদ্ধে বাংলাদেশ একাদশে পরিবর্তনের কথা বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ টি-টোয়েন্টিতে ফিরতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই আছে। প্রথম ম্যাচের আগে টানা ২ দিন বৃষ্টি ছিল। আমরা ভেবেছিলাম গ্রিপ করবে, তবে উইকেট খুব ভালো ছিল। দ্বিতীয় ম্যাচে নাসুমের জায়গায় তাসকিনকে নিয়েছিলাম। হয়তো নাসুম একাদশে ফিরবে। তবে নির্ভর করছে উইকেটের ওপর।’

গায়ানার উইকেট অনেকটা উপমহাদেশের মতো। স্পিনাররা সহায়তা পেয়ে থাকেন। তাই তিন পেসারের পরিবর্তনে দুই পেসারেই ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে বেদম মার খাওয়া তাসকিনেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি।

আবার বৃষ্টির সম্ভাবনাও আছে। যদি এমন হয়, তবে কার্টেল ওভারের ম্যাচের জন্যও প্রস্তুত থাকতে হবে। মাহমুদউল্লাহ বলেন, ‘বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের প্রস্তুতি সাধ্যমত নেওয়ার চেষ্টা করব। সবসময় ইতিবাচক চিন্তা করব যে পুরো ম্যাচ হবে। না হলে মানিয়ে থাকতে হবে কার্টেল ওভারের জন্য। তবে আমরা পুরো ম্যাচ খেলার মানসিকতাই রাখব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...