| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাদ পড়লেন কোহলি-রোহিতরা, নতুন অধিনায়কের নাম ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৬ ১৮:০০:০৫
বাদ পড়লেন কোহলি-রোহিতরা, নতুন অধিনায়কের নাম ঘোষণা

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলবেন না বিরাট কোহলি বা রোহিত শর্মা। এই দুই সিনিয়র সদস্যকে বিসিসিআই বিশ্রাম দিলেন। আসন্ন লিগের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শিখর ধাওয়ান। সহ-অধিনায়ক করেছেন রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ডের বিরুদ্ধে অত্যন্ত সীমিত সিরিজ খেলে ক্যারিবিয়ানে উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে ভারতীয় দল শ্যামরন হেটমায়ার-জেসন হোল্ডারদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড লিগের জন্য দল ঘোষণা করেছে।

রোহিত ও বিরাটের সঙ্গে কে এল রাহুলও খেলবেন না। কারণ সদ্য তাঁর অস্ত্রোপচার হয়েছে। এখনও সেরে উঠতে সময় লাগবে। এমনকি হার্দিক পান্ডিয়াও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে খেলবেন না।

আগামী ২২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। চলবে ২৭ জুলাই পর্যন্ত। সব ম্যাচ পোর্ট অব স্পেনে খেলা হবে।

১৬ সদস্যের ভারতীয় দল:

শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...